নজরবন্দি ব্যুরোঃ বর্তমান সময়ে আমাদের সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমাদের জীবনযাপনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে ফোন। Android হোক বা iPhone – ফোন ছাড়া দৈনন্দিন জীবন যেন অচল। ফলে দিনের পর দিন বেড়েই চলেছে এর চাহিদা।
আরও পড়ুনঃ Candy Crash- প্রস্তুতকারী সংস্থাকে কিনে নিল Microsoft, Xbox-এ আসছে দারুন সব GAME!


এদিকে স্মার্টফোন চালু রাখতে গেলে করতে হয় রিচার্জ। আর ২০২১-এর ডিসেম্বর মাস থেকেই নিজেদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে দেশের প্রতিটি বেসরকারি টেলিকম সংস্থা। শুধু রিচার্জের দাম বৃদ্ধিই নয়, ভ্যালিডিটি নিয়েও অনেক কাটছাঁট করা হয়েছে।
ফলে স্বাভাবিকভাবেই বেশ সমস্যায় পড়েছেন গ্রাহকরা। এসবের প্রেক্ষিতেই এবার নড়েচড়ে বসেছে টেলিকম রেগুলারিটি অফ ইন্ডিয়া বা TRAI। ট্রাইয়ের তরফে ৩০ দিনের প্ল্যানের ব্যাপারে ১৯৯৯ সালের নির্দেশের পরিবর্তনের কথা বলা হয়েছে।
ভাউচারের ভ্যালিডিটি ৩০ দিনের হতে হবে, সব টেলিকম সংস্থাকে জানিয়ে দিল ট্রাই
সেখানে আরও বলা হয়েছে, প্রত্যেক টেলিকম সার্ভিস প্রোভাইডারের একটি প্ল্যান ভাউচার, একটি স্পেশাল ট্যারিফ ভাউচার এবং একটি কম্বো ভাউচারের ভ্যালিডিটি ৩০ দিনের হতে হবে। সেখানে আরও বলা হয়েছে প্রত্যেকটি সার্ভিস প্রোভাইডারের একটি প্ল্যান ভাউচার, একটি স্পেশাল ট্যারিফ ভাউচার এবং একটি কম্বো ভাউচার প্রতিটি মাসের একটি দিনে রিনিউ করার ব্যবস্থা থাকতে হবে।









