নজরবন্দি ব্যুরোঃ টেক দুনিয়ায় সবথেকে বড় কেনাবেচা হল মঙ্গলবার। সম্প্রতি গোটা বিশ্বে এত বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়ছে খবর নেই। Candy Crash- প্রস্তুতকারী সংস্থাকে কিনে নিল Microsoft কোম্পানি। Microsoft এর তরফে Candy Crash- প্রস্তুতকারী সংস্থা Activision Blizzard-কে অধিগ্রহণ করা হলেও বদল হচ্ছেনা সংস্থার CEO, এখন যিযি দায়িত্বে রয়েছেন সেই Bobby Kotick দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুনঃ ১০০ টাকার কমে আনলিমিটেড কলিং এবং ইন্টারনেট, সঙ্গে ৬জিবি ডেটা ভাউচার দিচ্ছে BSNL


মার্কিন গেম জায়েন্ট Activision Blizzard-কে কিনে নিল অন্য টেক জায়েন্ট মাইক্রোসফট। গতকাল এই কেনাবেচা হয়েছে। কত টাকায় বিক্রি হয়েছে ক্যাণ্ডি ক্রাশের প্রস্তুতকারী সংস্থা তা শুনলে চোখ কপালে উঠবে ভারতীয়দের। ৬৯ বিলিয়ন মার্কিন ডলারে এই সংস্থাকে কিনে নিয়েছে মাইক্রোসফট, ভারতীয় টাকার অঙ্কে যা প্রায় ৫১ হাজার কোটির বেশি!
লেন্দেনের পর মাইক্রোসফটের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “এই অধিগ্রহণের ফলে Microsoft-এর গেমিং ব্যবসা আরও বৃদ্ধি পাবে। Mobile, PC, Console এবং Cloud এর পাশাপাশি Metaverse প্রযুক্তিতে গেমের সংখ্যা বৃদ্ধি পাবে। পাশাপাশি Call of Duty, Candy Crash এর মতো জনপ্রিয় প্রোডাক্ট নেমগুলি তারা ব্যবহার করতে পারবে। শুধু তাই নয়, Xbox কনসোলেও এবার খেলা যাবে গেমগুলি।”
আরও পড়ুনঃ Facebook Smartwatch: জোড়া স্মার্টওয়াচ আনতে চলেছে ফেসবুক, থাকছে আকর্ষণীয় ফিচার


উল্লেখ্য, গেম জায়েন্ট Activision Blizzard-কে সেভাবে মানুষ না চিনলেও তাঁদের তৈরী দুটি প্রোডাক্টকে চেনে সারা বিশ্ব। Call of Duty, Candy Crash গেম খেলেননি অথচ স্মার্ট ফোন ব্যাবহার করেন এমন ব্যাক্তি পাওয়া বিরল।
Candy Crash- প্রস্তুতকারী সংস্থাকে কিনে নিল Microsoft, Xbox-এ আসছে দারুন সব GAME!

যদিও, কয়েক মাস আগে Activision Blizzard-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল বলা হচ্ছিল Call of Duty গেমে বৈষম্য দেখানো হয়েছে। পরে মামলাও হয়। দাবি ওঠে সংস্থার CEO কে সরিয়ে দেওয়ার। কিন্তু সব সামলে আপাতত মাইক্রোসফট কিনে নিল এই টেক জায়ান্টকে।







