নজরবন্দি ব্যুরোঃ ইন্টারনেট দুনিয়াকে নতুন দিশা দিয়েছে ফেসবুক (Facebook)। গোটা বিশ্বকে কার্যত এক করে দিয়েছে মার্ক জুকারবার্গের আবিষ্কার। দুনিয়ার বিভিন্ন প্রান্তের মানুষকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করার অন্যতম মাধ্যম এই সোশ্যাল মিডিয়া প্ল্যটফর্ম। নিজের মত প্রকাশের জায়গা এই ফেসবুক। আধুনিক জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গিয়েছে এই ওয়েবসাইট। আর এবার জোড়া স্মার্টওয়াচ আনতে চলেছে ফেসবুক, থাকছে আকর্ষণীয় ফিচার।
আরও পড়ুনঃ OnePlus 9RT 5G: ওয়ানপ্লাস ৯আরটি ৫জি লঞ্চ হল ভারতে, দেখে নিন দাম ও সমগ্র ফিচার্স


জানা গিয়েছে, দু’টি ভিন্ন লুকের স্মার্টওয়াচ (Smartwatch) আনতে চলেছে ফেসবুক(Facebook)। দুটি স্মার্টওয়াচের মধ্যে একটির ডায়াল হবে আয়তাকার। যার ডিসপ্লেটি খোলা যাবে। আর অন্যটির ডায়াল বৃত্তাকার। যার মধ্যে থাকবে তিনটি ইন-বিল্ট ক্যামেরা। স্মার্টওয়াচ দুটি বাজারে আনার পেটেন্ট পেয়েছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (WIPO)।
বিভিন্ন গ্যাজেট ওয়েবসাইট সূত্রে খবর, আয়তাকার স্মার্টওয়াচটি বানানো হয়েছে অনেকটা অ্যাপেল ওয়াচের ধাঁচে। পাশে থাকবে না কোনও বাটন। সম্পূর্ণ স্মার্ট ওয়াচটি নিয়ন্ত্রিত হবে টাচে। ইচ্ছে মতো খোলা যাবে ডিসপ্লেটিও। অন্য স্মার্টওয়াচটির ফিচার একেবারে অত্যাধুনিক। এই বৃত্তাকার সামার্ট ওয়াচে থাকবে তিনটি ক্যামেরা লেন্স। সেগুলি নিজের সুবিধা মতো রোটেট করা যাবে।



তিনটি ক্যামেরার মধ্যে থাকবে একটি টেলিফটো লেন্স, একটি আলট্রা ওয়াইড লেন্স এবং একটি জুম লেন্স। এই সামার্ট ওয়াচে ভারচুয়াল রিয়ালিটি (VR) এবং অগমেন্টেড রিয়ালিটি (AR) সিস্টেমও সাপোর্ট করবে। অর্থাৎ পরবর্তীতে যে AR হেডসেট বাজারে আসবে, তার সঙ্গেও ব্যবহার করা যাবে ফেসবুকের এই স্মার্টওয়াচটি।
জোড়া স্মার্টওয়াচ আনতে চলেছে ফেসবুক, থাকছে আকর্ষণীয় ফিচার

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোতে বলা হয়েছে, এই স্মার্ট ওয়াচে হার্ট-রেট ট্র্যাকিং, স্পেপ-কাউন্টিং-সহ ফিটনেস সংক্রান্ত যাবতীয় ফিচার থাকবে। পাশাপাশি এর নয়া প্রজুক্তিতে দুনিয়ার যে কোনও প্রান্তে দাঁড়িয়ে মেপে নিতে পারবেন নিজের শরীরের তাপমাত্রাও। মূলত করোনা আবহের কথা মাথায় রেকেই এর ডিজাইন করেছে ফেসবুক। সূত্রের খবর এই স্মার্ট ওয়াচ বাজারে আসবে চলতি বছরের এপ্রিল মাসে।







