COVID-19 in India: আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু, একদিনে করোনার বলি ১১৮৮

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে অনেকটা কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৭,৫৯৭ জন। আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু। কারণ গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১,১৮৮ জনের। সোমবারের তুলনায় একলাফে অনেকটা বেড়েছে মৃত্যুর সংখ্যা। 

আরও পড়ুনঃ তলানিতে দেশের দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তির নিঃশ্বাস চিকিৎসকদের

- Advertisement -

এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯,৯৪,৮৯১ জন। গত ২৪ ঘন্টায় করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১,৮০,৪৫৬ জন। দৈনিক পজিটিভিটি রেট প্রায় ৫ শতাংশ। নয়া ভেরিয়েন্ট ওমিক্রনের দাপট কিছুটা কম হলেও মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা।

দৈনিক আক্রান্তের নিরিখে প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ২২,৫২৪ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৬,৪৩৬ জন। কর্ণাটকের আক্রান্তের সংখ্যা ৬,১৫১ জন। তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,১০৪ জন। রাজ্যে অনেকটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৪১ জন।

আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু, মঙ্গলে বাড়ল মৃত্যুর সংখ্যা 

আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু, মঙ্গলে বাড়ল মৃত্যুর সংখ্যা 
আক্রান্তের সংখ্যা কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু, মঙ্গলে বাড়ল মৃত্যুর সংখ্যা 

ইতিমধ্যেই দেশের ১৭০ কোটির বেশী করোনার টিকা ব্যবহার করা হয়েছে। বুস্টার ডোজের পাশাপাশি চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। স্পুটনিক লাইটের সিঙ্গেল ডোজের ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। করোনার সংক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চলছে জোর কদমে প্রচার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর