তলানিতে দেশের দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তির নিঃশ্বাস চিকিৎসকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত এক মাস ধরে বিশ্বজুড়েই সুনামির আকারে আছড়ে পড়েছে করোনার নয়া ভ্যারিয়েণ্ট ওমিক্রন। প্রতিদিনই সংক্রমিত হচ্ছিলেন প্রচুর সংখ্যক মানুষ। তাই বছরের শুরু থেকেই রাজ্য সরকারের তরফ থেকে আংশিক লকডাউন সহ একাধিক ক্ষেত্রে বিধিনিসেধ আরোপ করায় ধীরে ধীরে বাড়তে থাকে সুস্থতার হার।যারফলে বহুদিন পর আজ ফের তলানিতে দেশের দৈনিক করোনা সংক্রমণ।

আরও পড়ুনঃ Uttarpradesh: ‘বিজেপিকে পরাজিত করুন’, নির্বাচনের আগে প্রচারে সংযুক্ত কিষাণ মোর্চা

- Advertisement -

আজ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৮৩ হাজার ৮৭৬ জন। যা কালকের থেকে অনেকটাই কম। পাশাপাশি স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে গোটা দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা প্রায় ১১ লক্ষ ৮ হাজার ৯৩৮ জনের কাছাকাছি। সেইসঙ্গে অনেকটাই নিম্নগামী থেকেছে পজিটিভিটি রেট। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে দেশে ৭.২৫ শতাংশের আশেপাশে এসে ঠেকেছে পজিটিভ রেটের পরিমান।

তলানিতে দেশের দৈনিক করোনা সংক্রমণ, আশার আলো দেখছেন চিকিৎসকরা 

Coronavirus (COVID-19) | World Meteorological Organization
তলানিতে দেশের দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তির নিঃশ্বাস চিকিৎসকদের

যারফলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগের থেকে অনেকটাই শিথিল করা হয়েছে রাজ্যের সমস্ত বিধিনিষেধ। পাশাপাশি খুলে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে এসবের মধ্যেই সকলের চিন্তা বাড়িয়েছে করোনায় মৃতের সংখ্যা। তবে বর্তমান সময়ে সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে চিকিৎসকদের মধ্যে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর