Uttarpradesh: ‘বিজেপিকে পরাজিত করুন’, নির্বাচনের আগে প্রচারে সংযুক্ত কিষাণ মোর্চা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তিন আইন প্রত্যাহার হলেও একাধিক ইস্যুতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চা। কেন্দ্রের কৃষকদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তা হয়নি। তাই উত্তরপ্রদেশের নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রচারে নামল সংযুক্ত কিষাণ মোর্চা।

আরও পড়ুনঃ শান্তিতে থাকুন ভারতরত্ন, আবেগঘন সৌরভ

রবিবার মিরাটে সাংবাদিক সম্মেলনে সারা উত্তরপ্রদেশ জুড়ে প্রচারের আহ্বান দিলেন হান্নান মোল্লা, রাকেশ টিকায়িত এবং যোগেন্দ্র যাদবরা। উত্তরপ্রদেশের মানুষের উদ্দেশ্যে বার্তা, কৃষকদের সঙ্গে অন্যায় হচ্ছে, বিজেপিকে পরাজিত করুন।

এবিষয়ে নজরবন্দিকে সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, “উত্তপ্রদেশে সংযুক্ত কিষাণ মোর্চার কেন্দ্রীয় নেতারা ৭ থেকে ৮ জায়গায় বড় সাংবাদিক সম্মেলন করব৷ আজ মিরাট থেকেই সেটার সুচনা হয়েছে। যেহেতু এবারে সভার অনুমতি নেই, তাই কেন্দ্রীয় কমিটি ৭ জন সদস্যরক ভাগ ভাগ করে সারা উত্তরপ্রদেশ জুড়ে সাংবাদিক সম্মেলন করব। কানপুর, লক্ষ্মৌ, ঝাঁসি, মুরাদাবাদ এবং গোরক্ষপুরে সাংবাদিক সম্মেলন করব। ৭ দফার নির্বাচনে প্রত্যেকটি দফায় একটি কেন্দ্রীয় স্থল বেছে নিয়ে এই কর্মসূচি চালানো হবে। এসকেএমের বার্তা যাতে কৃষকদের কাছে পৌঁছায়, সেজন্য এটা করা হয়েছে”।

তিনি আরও বলেন, উত্তরপ্রদেশে সংযুক্ত কিষাণ মোর্চার ৫৭ টি সংগঠন রয়েছে৷ তাঁদের সঙ্গে বৈঠক হয়েছে। সেই সংগঠনগুলি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে। ভোটারের সঙ্গে কথা বলবে৷ কেন্দ্রীয় নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে বিশেষ বার্তা দেবে। প্রচারের মাধ্যম হিসাবে হ্যান্ডবিল ব্যবহার করা হবে৷ সেখানে সাত জন কেন্দ্রীয় নেতার সই থাকবে। সেখানে আমাদের মূল বক্তব্য, বিজেপি সরকার যেভাবে কৃষকদের সঙ্গে অন্যায় করেছে, বিশ্বাসঘাতকতা করেছে উত্তরপ্রদেশের জনগন যেন শাস্তি দেয়। প্রতিটি জেলার নেতৃত্ব নিজেদের এলাকায় হ্যান্ডবিল ছাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই প্রচার করবে”।

সরাসরি মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন সংযুক্ত কিষাণ মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি জানাচ্ছেন, ” বিজেপি সরকার আমাদের লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা পালন করেনি। বিজেপিকে সাজা দেওয়া প্রয়োজন। বিজেপি ধর্ম, জাতপাতের কথা বলে। আমরা বলছি আমরা কৃষক। অনেক ধর্মের নামে, জাতের নামে ভাগ করেছেন, এখন সম্ভব হবে না। আমরা কৃষক একজোট হয়ে বিশ্বাসঘাতক বিজেপির বিরুদ্ধে লড়াই করব”।

 ‘বিজেপিকে পরাজিত করুন’, নির্বাচনের আগে প্রচারে সংযুক্ত কিষাণ মোর্চা

এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন আন্দোলনকারী কৃষক সংগঠন। সেবার তিন রাজ্যে পরাজিত হয়েছিল বিজেপি। কিন্তু উত্তরপ্রদেশে ক্ষমতাসীন বিজেপিকে গদিচ্যুত করা সম্ভব নয় বলে মনে করছেন অনেকেই। এবিষয়ে সিপি(আই)এমের প্রাক্তন সাংসদের বক্তব্য, “বিজেপি ভোটারদের কেনার জন্য কোটি কোটি টাকা খরচ করছে। ওরা করবেও। ওদের টাকা আছে, সঙ্গে মিথ্যা প্রচারও। মিডিয়া তাঁদের পক্ষে প্রচার করছে৷ সেগুলো ব্যবহার করে দেখা যাক কতটা করতে পারে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত