নজরবন্দি ব্যুরোঃ দেশের লক্ষ লক্ষ সঙ্গীত প্রেমীদের কাঁদিয়ে অজানার দেশে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আজ সন্ধ্যে সাড়ে ছটায় তার শেষকৃত্যের কাজ শুরু হয়েছে মুম্বাই এর শিবাজী পার্কে। সেই ১৩ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেছিলেন ছোট্ট লতা। তারপর ৯২ বছর বয়সে তাঁর জীবন শেষ হলো। তাই তাঁর চলে যাওয়ায় মন ভেঙেছে সকলের।
আরও পড়ুনঃ কার জন্য আজীবন অবিবাহিত লতা? কে সেই পুরুষ?
বলাবাহুল্য, সঙ্গীত জগতের পাশাপাশি ক্রিকেটের প্রতি অনুরাগ ছিল অসামান্য, তাই সুযোগ পেলেই ভারতীয় দলের খেলা দেখতে মাঠে হাজির হতেন তিনি। সুনীল গাভাস্করের বিরাট ভক্ত হলেও পরবর্তী সময়ে শচীন তেন্ডুলকরের সঙ্গেও যথেষ্ট নিবিড় সম্পর্ক গড়ে ওঠে এই শিল্পীর। যারফলে একাধিকবার এই শিল্পীর বাড়িতে যেতে দেখা যায় মিস্টার মাস্টার ব্লাসটার কে।
তবে ভারতীয় দলের সঙ্গে ভালো সম্পর্কই নয়, দুঃসময়ে বিসিসিআইয়ের পাশে দাঁড়িয়েছিলেন লতা। বর্তমানে বিশ্ব ক্রিকেট মহলে অত্যন্ত শক্তিশালী ক্রিকেট বোর্ড হিসেবে বিবেচিত হলেও একটা সময় আর্থিক সমস্যায় কারণে প্রশ্নের মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট। সেইসময় পাশে এসে দাঁড়ান এই কোকিল কণ্ঠী।
শান্তিতে থাকুন ভারতরত্ন, শোকপ্রকাশ দাদার
তাই আজ তাঁর প্রয়ানে কার্যত অবিভাবক হারা ভারতীয় ক্রিকেট মহল। আজ নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে এই কোকিল কণ্ঠী কে শ্রদ্ধা জানাতে গিয়ে যথেষ্ট আবেগঘন হয়ে পড়েন বর্তমান বিসিসিআই প্রেসিডেণ্ট সৌরভ গাঙ্গুলি। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, “ শান্তিতে থাকুন ভারতরত্ন। সকল ভারতীয়র কাছে খুব খারাপ একটা দিন। প্রতিভার কথা বিচার্য হলে দেশ যাঁদের দেখেছে তাঁদের মধ্যে উনি মহানতম এবং বিরলতম। ২০ বছরের এই মহিলা আর নেই, ভাবতেই পারছি না। প্রত্যেকবার ওঁর স্বর শুনে এমনটাই মনে হত। অনেক অনেক ভালবাসা এবং শ্রদ্ধা। যেখানেই থাকুন, শান্তিতে থাকুন।”



