মুখ্যমন্ত্রীর ফোনের পাশাপাশি এই ঘটনায় জেলার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুলকে শোকজও করেছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সূত্রে খবর, হামিদুল রহমানকে শোকজের চিঠি পাঠিয়েছেন উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। একসপ্তাহের মধ্যে সেই চিঠির জবাব দিতে বলা হয়েছে হামিদুল কে।
পুলিশের তরফে আদালতে ১০ দিনের হেফাজতের আর্জি জানানো হয়। কিন্তু, সেক্ষেত্রে পাঁচ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আবার পাঁচ দিন পর জেসিবি-কে আদালতে তোলা হবে।
জেসিবি বিচার করেন তাঁর নিজস্ব কায়দায়। সেখানে ভারতীয় সংবিধানের আইন মানা হবে এমন কোনও গ্যারান্টি নেই। সেই কারণেই তো তাঁর নাম জেসিবি, অর্থাৎ, নিমেষে কাজ খতম!
বৃহস্পতিবার প্রতিটি মৃত শিশুর পরিবারকে দু'লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই এই ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর।
শাসক দলের দাবি মেনে মঙ্গলবার চোপড়ায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গিয়ে মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করে প্রতিটি পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার আশ্বাস দিলেন তিনি।
বিএসএফ ওই এলাকায় একটি নর্দমা কাটছিল। সেখানেই খেলাধুলা করার সময় আচমকা মাটি চাপা পড়ে মৃত্যু হয় শিশুদের। বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে গর্জে ওঠে তৃণমূল।