চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আর শুধু রাজ্যই বা কেন, দেশের নানান প্রান্ত থেকে ধেয়ে আসছে নিন্দার ঝড়। এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি-কে রবিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাঁকে তোলা হয় আদালতে। এই ঘৃণ্য অপরাধের কারণে আদালত জেসিবি-কে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে দু’টি জামিনঅযোগ্য এবং তিনটি জামিনযোগ্য ধারায় মামলা।
পুলিশের তরফে আদালতে ১০ দিনের হেফাজতের আর্জি জানানো হয়। কিন্তু, সেক্ষেত্রে পাঁচ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আবার পাঁচ দিন পর জেসিবি-কে আদালতে তোলা হবে। তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারের আগে এবং পরে বেশ কয়েকটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিনঅযোগ্য ৩৫৪ ধারায় খুনের চেষ্টার, ৩০৭ ধারায় মহিলার শ্লীলতাহানি এবং তাঁর উপর বলপ্রয়োগের অভিযোগ জামিনঅযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৫ এবং ৩৪ ধারাতেও মামলা হয়েছে জেসিবির বিরুদ্ধে।



রবিবার দুপুর নাগাদ একটি চাঞ্চল্যকর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। সেই ভিডিওতে (যদিও সেই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নজরবন্দি) দেখা যায়, এক যুগলকে রাস্তায় ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারধর করছেন এক ব্যক্তি। এরপর জানা যায়, সেই ব্যক্তি তৃণমূল নেতা। তাঁর নাম তাজমুল ওরফে জেসিবি! এরপরই তাঁকে ধরতে অভিযান চালায় পুলিশ এবং গ্রেফতার হন অভিযুক্ত তৃণমূল নেতা।
চোপড়ার TMC নেতা JCB-কে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ, সঙ্গে কী কী ধারায় মামলা?



জানা গিয়েছে, চোপড়ার এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এক তরুণী। আর সেই অপরাধে যুগলকে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করেন তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। তাজমুলের বিরুদ্ধে খুন সহ অন্তত এক ডজনের বেশি অভিযোগ রয়েছে। কিন্তু তিনি বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ এবং এলাকার ‘বাহুবলী’ হিসেবে পরিচিত হওয়ায় তাঁকে কখনও গ্রেফতার করা হয়নি।
JCB is arrested or brought to the PS.
As usual the sentry guard was about to offer salute! Usual offender turn regular visitor in Mamata’s land. #Chopra @CPIM_WESTBENGAL pic.twitter.com/XCK611Aqr4— Md Salim (@salimdotcomrade) June 30, 2024







