চোপড়া নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

Chopra: গত ১২ ফেব্রুয়ারি চোপড়ার চেতনাগাছে বিএসএফের খোঁড়া নর্দমার মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি চোপড়ার (Chopra) চেতনাগাছে বিএসএফের খোঁড়া নর্দমার মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যু হয়। ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যান সেখানে। গত সোমবার গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ঘটনাস্থলের পাশের মঞ্চ খাটিয়ে ধর্নায় বসেছে শাসক দলের স্থানীয় নেতারা। দাবি, এই শিশুমৃত্যুর জন্য দায়ী বিএসএফ অফিসারদের শাস্তি।
চোপড়া নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

চোপড়া নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

সন্দেশখালির ঘটনায় সেখানে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। এরপরই তৃণমূলের তরফে দাবি করা হয়, চোপড়ার (Chopra) ঘটনা সন্দেশখালির চেয়ে কিছু কম নয়, তাহলে সেখানে কেন যাচ্ছেন না রাজ্যপাল। অবশেষে সেই দাবি মেনে মঙ্গলবার চোপড়ায় গেলেন রাজ্যপাল। তিনিও প্রতিটি পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার আশ্বাস দিয়েছেন।
চোপড়া নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার
চোপড়া নিয়ে বড় সিদ্ধান্ত মমতার, প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর