দাবি একটাই, অবিলম্বে সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali Issue) ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। গ্রামের মহিলাদের নিয়ে সন্দেশখালি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাতভর ধর্না চলতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। অবস্থান তুলতে তাঁকে ৫ মিনিট সময় দেওয়া হয়। কথা না মানায় টেনে হিঁচড়ে তাঁকে তুলে নিয়ে গেল পুলিশ। গ্রেফতার হলেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: ছাত্রীকে যৌন প্রস্তাব দিলেন অধ্যাপক, গুরুতর অভিযোগ যাদবপুর থেকে!


সন্দেশখালি থেকে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) গ্রেফতারের পর পুলিশের বিশেষ বোটে করে তাঁকে ধামাখালির দিকে নিয়ে আসা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতির গ্রেফতারিতে সন্দেশখালি থানার সামনে গেরুয়া নেতা-কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশের বিরুদ্ধে ক্ষিপ্ত গ্রামের মহিলারা। উঠছে মারধরের অভিযোগ। সন্দেশখালিতে নতুন করে বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়ছে ১৪৪ ধারা।

বৃহস্পতিবার বসিরহাট উপসংশোধনাগারে যান সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। যাওয়ার আগেই ধামাখালিতে পুলিশের তরফে বিজেপি রাজ্য সভাপতিকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপর একাই জেলের সামনে গিয়ে আইনজীবীদের সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Issue) গ্রেফতার হন বিজেপির বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়ক বিকাশ সিংহ সহ ১১ জন। বসিরহাট মহকুমা আদালতে বিকাশ জামিন পেলেও তাঁকে গ্রেফতার করা হয়।



জেলে গিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলার পর সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “বসিরহাট জেলে অন্যায়ভাবে বন্দী করে রাখা আমাদের কার্যকর্তাদের সাথে সাক্ষাৎ করতে বাধা দিলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ। ধিক্কার জানাই। আজ ১০-১৫ দিন হয়ে গেল আমাদের নেতাদের আটকে রাখা হয়েছে। ঘটনাকে ধামাচাপা দেবার জন্যই তাঁদের আদালত চত্বর থেকেই গ্রেফতার করা হয়। আর এখন আমাদের দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। রাজ্যটা পুলিশের হাতে চলে গিয়েছে।”
সন্দেশখালি থানার সামনে বিক্ষোভ, সুকান্তকে গ্রেফতার করল পুলিশ

বসিরহাট উপসংশোধনাগার থেকে সোজা সন্দেশখালি থানার সামনে চলে আসেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অবিলম্বে ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে এই দাবিতে গ্রামের মহিলাদের সন্দেশখালি থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন তিনি। পুলিশের তরফে বলা হয়েছে, যেহেতু এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে তাই এভাবে অবস্থান বিক্ষোভ চালাতে পারেন না বিজেপি রাজ্য সভাপতি। সুকান্তর (Sukanta Majumdar) গ্রেফতারির পর নিন্দায় সরব বঙ্গ বিজেপি।







