গত সোমবার রাতে একটি পোস্ট খুব ভাইরাল হয়। পোস্টটিতে দেখা যায় ‘দোস্তজী’র পরিচালক প্রসূন এবং অভিনেতা চঞ্চল চৌধুরী একই ফ্রেমে বন্দী। সেই ছবি সামাজিক মাধ্যমে আসা মাত্রই সাড়া ফেলে দেয়ু নেটপাড়ায়। তবে কি চঞ্চল চৌধুরীকে দেখা যাবে প্রসূনের নতুন ছবিতে। এই জল্পনা দানা বাঁধতে শুরু করে সকলের মনে।
একেবারে অবিকল সত্যজিৎ! ‘অপরাজিত’র পর পদাতিকে সত্যজিৎ রায়ের চরিত্রে আবার আবির্ভাব হতে পারে জীতু কমলের। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিকে’ বসছে চাঁদের হাট। একদিকে বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরির অবিকল মৃণাল সেনের সাজ। আর অপরদিকে সত্যজিতের চরিত্রেও সৃজিতের প্রথম পছন্দ জীতু কমল।
কিংবদন্তি পরিচালক চঞ্চল চৌধুরির ভূমিকায় অভিনয় করবেন তিনি। নববর্ষে নতুন চমক দিতে চলেছেন সৃজিত মুখার্জি। বৃহস্পতিবার চলচ্চিত্র পরিচালক মৃণালের মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন তিনি আর সেই দিনেই ঘোষিত হল ‘পদাতিক’-এর যাত্রার।
শীতের উত্তুরে হাওয়াকে ফিকে করে কলকাতায় ‘হাওয়া’ চলচ্চিত্রের দাপট চোখে পড়ার মতো। হাওয়া মানেনি কোন দেশের সীমা, বাংলাদেশ ছাপিয়ে তা ছড়িয়ে পরতে চলেছে এপার বাংলা সহ সমগ্র ভারতবর্ষে। শুধু তাই নয়, অস্কারের জন্য মনোনীত হতে চলেছে ‘হাওয়া’। কলকাতায় মুক্তির আগেই হয়ে গেল তাঁর প্রচার পর্ব।
মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। গান, পোস্টারের পর নজর কেড়েছিল ছবিও। নন্দনে উপচে পড়েছিল সিনে প্রেমিকদের ভিড়। সেই কথা মাথায় রেখেই এপার বাংলাতেও মুক্তির দিনক্ষণ নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছিল নির্মাতা সংস্থা। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সেই ছবি। ডিসেম্বরেই হাওয়া বইবে এপারেও।
পরিচালক চঞ্চল চৌধুরীর সিনেমা মানেই এপার বাংলা থেকে ওপার বাংলা সকল দর্শকদের মধ্যেই থাকে উত্তেজনা। এরআগে কারাগারের (Karagar) প্রথম সিরিজ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এবার মুক্তি পেতে চলেছে 'কারাগার' পার্ট ২।