রাজকুমার হিরানির সাথে এবার বাংলাদেশের চঞ্চল চৌধুরী? কি বললেন অভিনেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। খুব সম্প্রতি তাঁর কারাগার ওয়েব সিরিজ হিট করেছে। তাঁর অভিনয় সকলের মন কেড়েছে। চঞ্চল কে নিয়ে কিছুদিন আগেই সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, চঞ্চল এশিয়া মহাদেশের এই উল্লেখযোগ্য অভিনেতা।

আরও পড়ুনঃ রেখা নাকি অমিতাভের মা! এ কি বললেন টাইগার শ্রফ

এহেন চঞ্চলকে নিয়ে জোড় গুঞ্জন তৈরি হয়েছে দুই বাংলা জুড়ে। সেই গুঞ্জন হল মুন্নাভাই-৩ তে তিনি নাকি সঞ্জয় দত্তর সঙ্গে কাজ করছেন। এই গুঞ্জনের পর এবার অভিনেতা আসল সত্যিটা জানালেন। চঞ্চল জানিয়েছেন তিনি রাজকুমার হিরানির মুন্নাভাই এ কাজ করছেন না।

28

তবে খুব শীঘ্রই একটি হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সেই ওয়েব সিরিজ। সেই ওয়েব সিরিজটা পরিচালনা করবেন রাজকুমার হিরানি। তাঁর মুন্নাভাই ছবিতে অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরী জানিয়েছেন যে তিনি এটা পরিষ্কার করে বলতে চান যে তিনি কোনওভাবেই মু্ন্নাভাই ৩-এ অভিনয় করছেন না।

30

রাজকুমার হিরানির সাথে এবার বাংলাদেশের চঞ্চল চৌধুরী? কি বললেন অভিনেতা

29

তিনি আরও বলেছেন, বাংলাদেশ ও বলিউডের অভিনেতাদের নিয়ে ওয়েব সিরিজ বানাতে আগ্রহী ওটিটি জায়েন্টগুলো। একটি প্রজেক্টে হয়তো তাঁর পরিচালক হতে চলেছেন রাজকুমার হিরানি, কিন্তু এই বিষয়ে এখনই কিছু নিশ্চিত করে বলা যাবে না, কারণ এখনও সব কিছু ফাইনাল হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন