Tiger Shroff: রেখা নাকি অমিতাভের মা! এ কি বললেন টাইগার শ্রফ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নায়ক-নায়িকাদের হাঁড়ির খবর করণের চেয়ে ভাল আর কেউ জানে না। তাও আবার ক্যামেরার সামনে সবটা যেন বের করে নিতে এক্সপার্ট করণ। ‘কফি উইফ করণ’-এর শো মানেই সেলেবদের সেক্স লাইফ নিয়ে চর্চা। আর সেটা সকলেই এতদিনে জেনে গেছেন। করণ-এর শো-তে ইতিমধ্যেই একাধিক তারকার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এবং করণ জোহরও সবসময়েই তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন।

আরও পড়ুন: মাধ্যাকর্ষণ থেকে অ্যালার্জি! দিনে ২৩ ঘন্টায় বিছানায় কাটান এই মার্কিন তরুণী

সম্প্রতি কফি উইথ করণ এর ৭ নম্বর সিজনে এসেছিলেন কৃতি শ্যানন আরকরণের সামনেই  নিজের সেক্স লাইফ ফাঁস করে দিলেন টাইগার শ্রফ। পাশাপাশি নিজের যৌনজীবন নিয়ে বোমা ফাঁটালেন শো-এর সঞ্চালক করণ জোহর। আর শো-তেই ‘হিরোপন্তি’ দুই তারকা নিজের ব্যক্তিগত জীবন আর কেরিয়ার নিয়ে অনেক কথা ফাঁস করেন। করণ কথাপ্রসঙ্গে কৃতিকে প্রশ্ন করে বসেন, কেন তিনি ডেট করবেন আর করবেন না টাইগারকে টার একটা করে কারণ দিতে।

রেখা নাকি অমিতাভের মা! এ কি বললেন টাইগার শ্রফ
রেখা নাকি অমিতাভের মা! এ কি বললেন টাইগার শ্রফ

যার উত্তরে কৃতি জানান, ‘টাইগার খুব হট। আর কেরিয়ারের প্রথম নায়ক নিয়ে মনে বরাবরই একটা সফট কর্নার আছে।’ আর কেন ডেট করবেন না সে প্রসঙ্গে বলেন, ‘ও খুব পালটি খায়’। তবে টাইগার শ্রুফ করণের একটি প্রশ্নের যে উত্তর দিয়ে বসলেন, তা এক কথায় কারণকে কেন, সকলকেই চমকে দিল। কুইজ রাউন্ডের চূড়ান্ত পর্বে করণ দুজনকেই এক মহিলা অভিনেতার নাম বলতে বলেছিলেন যিনি পর্দায় অমিতাভ বচ্চনের মা এবং প্রেমিকা উভয়ের চরিত্রে অভিনয় করেছেন।

রেখা নাকি অমিতাভের মা! এ কি বললেন টাইগার শ্রফ

19 1

টাইগার কিছুটা ভেবে অবাক হয়ে উত্তর দিয়ে বসেন, “রেখা ম্যাম?” করণ খানিকক্ষণ হতবাক হয়ে তাকিয়ে থাকেন। তারপর বলেন, “কি? তিনি কখনই… তার মায়ের চরিত্রে অভিনয় করেননি,” এবং তারপরে ওয়াহিদা রহমান এবং রাখীকেই সঠিক উত্তর হিসাবে তুলে ধরেন বলিউড প্রযোজক। টাইগারের এই মজার মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নয়া ঝড় ওঠে। ভাইরাল হতে থাকে ক্লিপিকং। এছাড়াও, করণের সামনেই  নিজের সেক্স লাইফ ফাঁস করে দিলেন টাইগার শ্রফ। পাশাপাশি নিজের যৌনজীবন নিয়ে বোমা ফাঁটালেন শো-এর সঞ্চালক করণ জোহর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন