Allergic To Gravity: মাধ্যাকর্ষণ থেকে অ্যালার্জি! দিনে ২৩ ঘন্টায় বিছানায় কাটান এই মার্কিন তরুণী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী এক তরুণী বিরল রোগে আক্রান্ত যা মাধ্যাকর্ষণ অ্যালার্জি নামে পরিচিত। তিনি দিনে ২৩ ঘন্টা বিছানায় কাটান, দিনে ১০ বার অজ্ঞান হয়ে যান এবং তিন মিনিটের বেশি দাঁড়াতে পারেন না। শুধুমাত্র স্নান-খাওয়ার মতো প্রয়োজনীয় কাজের জন্য উঠে দাঁড়ান। চিকিৎসকদের মতে, এটা আসলে একটা অত্যন্ত বিরল স্বাস্থ্যগত সমস্যা।

আরও পড়ুন: ভারত-চিনকে এক সঙ্গে মহড়ায় আমন্ত্রণ রাশিয়ার! পুতিনের নতুন চালে জল্পনা বিশ্বজুড়ে

তবে তাঁর জন্ম থেকে এরকম অবস্থা ছিল না লিন্ডসি জনসনের। একটা সময় তিনি মার্কিন নৌবাহিনীতে বিমানের ডিজেল মেকানিক হিসেবে কাজ করতেন। কিন্তু এখন, এই বিরল অবস্থার কারণে, সেই কাজ ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি জানান, প্রথমে তাঁর পেট আর কোমরে ব্যথা হত আর তারপর বারাবার বমি, অজ্ঞান হয়ে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে।

মাধ্যাকর্ষণ থেকে অ্যালার্জি! দিনে ২৩ ঘন্টায় বিছানায় কাটান এই মার্কিন তরুণী
মাধ্যাকর্ষণ থেকে অ্যালার্জি! দিনে ২৩ ঘন্টায় বিছানায় কাটান এই মার্কিন তরুণী

লিন্ডসি বলেছেন, “আমার মাধ্যাকর্ষণে অ্যালার্জি আছে। অবিশ্বাস্য শোনাচ্ছে, কিন্তু এটা সত্যি। ৩ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকলেই আমি অজ্ঞান হয়ে যাই বা অসুস্থ বোধ করি। একমাত্র শুয়ে থাকলে আমি ভাল থাকি। তাই, দিনে ২৩ ঘন্টা আমি শুয়েই থাকি। আমি কখনও ভাবিনি যে মাত্র ২৮ বছর বয়সে আমাকে শাওয়ার চেয়ার ব্যবহার করতে হবে। আমি আর বাড়ি থেকেও বের হতে পারি না। এর কোন প্রতিকার নেই।”

মাধ্যাকর্ষণ থেকে অ্যালার্জি! দিনে ২৩ ঘন্টায় বিছানায় কাটান এই মার্কিন তরুণী

16 1

বর্তমানে লন্ডসির তাঁর মাধ্যাকর্ষণে অ্যালার্জি চিকিৎসা চলছে, অনেকটা সুস্থও হয়ে উঠেছেন তিনি, তবে পুরোপুরি নয়, পুরোপুরি হয়ে উঠবেনও না কোনওদিন। লিন্ডসি জানিয়েছেন, আগে যেখানে দিনে ১০ বার অজ্ঞান হয়ে যেতেন, এখন সেখানে অজ্ঞান হওয়ার মাত্রা কমে দিনে ৩ বারে এসে দাঁড়িয়েছে। তবে এখনও স্বাভাবিক মানুষের মতো দৈনন্দিন কাজকর্ম করতে অসুবিধা হয় তাঁর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত