ভারত-চিনকে এক সঙ্গে মহড়ায় আমন্ত্রণ রাশিয়ার! পুতিনের নতুন চালে জল্পনা বিশ্বজুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাশিয়াতে অনুষ্ঠিত হবে এক সপ্তাহ ধরে আন্তঃদেশ সামরিক মহড়া। আর তাৎপর্যপূর্ণভাবে অন্যান্য দেশের সঙ্গে সেই মহড়ায় অংশ নেবে ভারত ও চিনের বাহিনী। নিঃসন্দেহে এটা একটি ব্যতিক্রমী ঘটনা। দুই দেশ একেবারে পাশাপাশি মিলিটারি ড্রিলে অংশ নিতে পারে। আর এই মহড়া নিয়ে বিশ্ব রাজনীতিতে কৌতূহলের শেষ নেই।

আরও পড়ুনঃ দাউদের খোঁজ দিলেই পাবেন ২৫ লক্ষ টাকা, বড় ঘোষণা এনআইএর

কারণ লাদাখের ঘটনার পর থেকেই ভারত-চিনের সামরিক মহড়া বন্ধ হয়ে যায়। দুই দেশের সম্পর্ক এখন খুব একটা ভালো নয়। এই অবস্থায় রাশিয়া কেন এই দুই দেশকে নিয়ে এই উদ্যোগ নিল সেটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে এই নিয়ে বলছেন, কোণঠাসা অবস্থায় দুই পুরোন বন্ধুর সাহায্য চাইছে রাশিয়া

ভারত-চিনকে এক সঙ্গে মহড়ায় আমন্ত্রণ রাশিয়ার! পুতিনের নতুন চালে জল্পনা বিশ্বজুড়ে
ভারত-চিনকে এক সঙ্গে মহড়ায় আমন্ত্রণ রাশিয়ার! পুতিনের নতুন চালে জল্পনা বিশ্বজুড়ে

ইউক্রেনে হামলা চালানোর পরে অধিকাংশ দেশগুলি রাশিয়ার নিন্দা করলেও, প্রকাশ্যে মস্কোর পাশে দাঁড়িয়েছে চিন। প্রবল চাপ সত্বেও রাশিয়ার নিন্দা করেনি ভারত। অধিকাংশ বিশেষজ্ঞদের মতে, নিরপেক্ষ অবস্থানের বার্তা দিয়ে আসলে রাশিয়ার সুবিধাই করে দিয়েছে নয়া দিল্লি। অন্যদিকে আমেরিকাও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে খুবই আগ্রহী।

23

এহেন পরিস্থিতিতে পুরোন বন্ধুকে কাছে টানতে চাইছে রাশিয়া। এই মহড়া চলবে সাত দিন। যদিও ভার এখানে কোন যুদ্ধ জাহাজ বা বিমান পাঠাচ্ছে না। সেনার তিন বিভাগ থেকে প্রতিনিধিদের পাঠানো হবে। স্থলসেনার তরফে গোর্খা রেজিমেন্টকে পাঠানো হচ্ছে সামরিক মহড়ায়।

24
ভারত-চিনকে এক সঙ্গে মহড়ায় আমন্ত্রণ রাশিয়ার! পুতিনের নতুন চালে জল্পনা বিশ্বজুড়ে

ভারত-চিনকে এক সঙ্গে মহড়ায় আমন্ত্রণ রাশিয়ার! পুতিনের নতুন চালে জল্পনা বিশ্বজুড়ে

সবমিলিয়ে ভারতের তরফ থেকে ৭৫ জনের একটি দল রাশিয়ায় যাবে। ১ সেপ্টেম্বর থেকে জাপান সাগরে এই মহড়া শুরু হবে। তবে রাশিয়ার এই উদ্যোগ কতটা সফল হবে সেই দিকেই তাকিয়ে আছে গোটা বিশ্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন