নজরবন্দি ব্যুরোঃ মেজবাউর রহমান সুমনের প্রথম ছবি ‘হাওয়া’। গান, পোস্টারের পর নজর কেড়েছিল ছবিও। নন্দনে উপচে পড়েছিল সিনে প্রেমিকদের ভিড়। সেই কথা মাথায় রেখেই এপার বাংলাতেও মুক্তির দিনক্ষণ নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছিল নির্মাতা সংস্থা। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সেই ছবি। ডিসেম্বরেই হাওয়া বইবে এপারেও।


একেবারে গতানুগতিক ছবি ধারাকে বদলে দিয়েছে মেজাবুর রহমান সুমনের এই ছবি। ব্যস্ত জনতার কোলাহল থেকে বিশাল আকাশে উড়ে যাওয়া পাখির দৃশ্য, সবেতেই নজর কেড়েছিল এই ছবি। তার ওপর চঞ্চল চৌধুরী, নাজিফা টুসি, শরিফুল রাজদের অভিনয় ছবিতে আলাদা মাত্রা যোগ করেছিল। তাই দর্শকদের কথা মাথায় রেখেই এবার এপারেও মুক্তি পাচ্ছে হাওয়া।

বাংলাদেশের চলচিত্র উৎসবের প্রথম দিনে নন্দনে হাওয়ার ঝড় বয়েছিল। সিনেমাহলের মূল ফটক থেকে লাইন গড়িয়েছিল কেআইসি অবধি। সকাল ১ টার শোইয়ে লাইন পড়েছিল সকাল ৯-১০ টা থেকেই। দর্শকদের কথা ভেবে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। প্রথম দিনের রেকর্ড ভিড় প্রমাণ করেছিল তাঁর জনপ্রিয়তা।
হাওয়া বইবে এপারেও, ডিসেম্বরেই মুক্তি

আগামী ১৬ তারিখ মুক্তি পাচ্ছে হাওয়া। এমনটাই শোনা যাচ্ছে। সেখানে ঢালিউডের একাধিক তারকারা উপস্থিত থাকবেন। এটা পশ্চিমবঙ্গ বাসীর জন্য বিরাট সুযোগ। উপস্থিত থাকতে পারেন মেজবাউর রহমান সুমন।










