নজরবন্দি ব্যুরো: পরিচালক চঞ্চল চৌধুরীর সিনেমা মানেই এপার বাংলা থেকে ওপার বাংলা সকল দর্শকদের মধ্যেই থাকে উত্তেজনা। এরআগে কারাগারের (Karagar) প্রথম সিরিজ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর এবার মুক্তি পেতে চলেছে ‘কারাগার’ পার্ট ২।
আরও পড়ুন: ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে ঐন্দ্রিলার দেহ, অবস্থা আরও সংকটজনক


জানা গেছে, ডিসেম্বরের ১৫তে মুক্তি পেতে যাচ্ছে ‘কারাগার পার্ট টু’। চঞ্চল চৌধুরী অভিনীত কারাগার ওয়েব সিরিজের প্রথম ভাগ ডিজিটাল দুনিয়ার দর্শকের কাছে জনপ্রিয় হয়েছিল। টানটান উত্তেজনায় ভরপুর আর রহস্যে মোড়া কারাগার ওয়েব সিরিজের প্রথম ভাগ দেখার পর দ্বিতীয় পর্ব নিয়ে উৎসাহ ক্রমশ দানা বাঁধছে দর্শকের মনে।

এক মাসেরও কম সময়ের ব্যবাধানে মুঠোফোনে বন্দি হতে চলেছে কারাগার সিজন টু (karagar part 2 release date)। কারাগারে ৫০ বছর জেলবন্দি এক রহস্যজনক কয়েদির ভূমিকায় অভিনয় করে দর্শককে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কোনও রকম সংলাপ ছাড়া শুধু মুখভঙ্গিতেই একেবারে কিস্তিমাত।
শীঘ্রই আসছে চঞ্চল চৌধুরীর নতুন ছবি, চরম উন্মাদনা দুই বাংলায়


শুধুমাত্র ইশারায় বুঝিয়েছিল, সে একজন খুনি। দ্বিতীয় সিজনে আর কোন নতুন চমক থাকছে তারই উত্তর মিলবে আগামী ১৫ ডিসেম্বর। যে রহস্যের মধ্যে দিয়ে শেষ হয়েছিল কারাগারের প্রথম সিজন সেই রহস্যেরই উন্মোচন হবে দ্বিতীয় সিজন অর্থাৎ কারাগার টু-তে। গোটা সিরিজ জুড়ে থ্রিলারের স্বাদ চেটেপুটে উপভোগ করেছিল দর্শক।







