নজরবন্দি ব্যুরো: টানা ১৩দিন ধরে লাগাতার মৃত্যুর সাথে লড়াই করে চলেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। বর্তমানে তাঁর পরিস্থিতি ক্রমাগত জটিল হচ্ছে। রক্তচাপ ওঠানামা করছে। আর সংক্রমণের জন্য চলছে কড়া ওষুধ। বর্তমানে অভিনেত্রীর চোখ খুলছেন না এবং ক্রমশ অসাড় হয়ে গেছে। মুখের মধ্যে কোন প্রতিক্রিয়া নেই তাঁর। এমনটাই জানা গেছে হাসপাতাল সূত্রে।
আরও পড়ুন: স্বর্ণেন্দুর হাত ধরেই পর্দায় শ্রুতির ‘রাঙা বৌ’, কোন ধারাবাহিকের বাজল ছুটির ঘণ্টা?



ব্রেন স্ট্রোকের পরে কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার (Aindrila Sharma)। ব্রেন স্ক্যান রিপোর্টে দেখা যায়, ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বাঁধে। ফলে অবস্থার আরও অবনতি হয়। নতুন করে যেখানে রক্ত জমাট বেঁধেছে সেখানে আর অস্ত্রোপচার করা সম্ভব নয় বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। ওষুধ দিয়ে ব্লাড ক্লট বের করার চেষ্টা চলছিল। ওষুধের ডোজও বাড়ানো হয়েছিল।
গত সপ্তাহেই ধীরে ধীরে সেরে ওঠার আশা দেখা যাচ্ছিল। কিন্তু আবারও হার্ট অ্যাটাক হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে অভিনেত্রীর কাছের মানুষদের। বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী, গ্লাসগো কোমা স্কোর স্কেলের (Glascow Coma Score Scale) রিপোর্ট ভাল নয় ঐন্দ্রিলা শর্মার। কোনও রোগীর মান নির্ধারিত হয়, চোখের নড়াচড়া, অঙ্গ সঞ্চালনা, মৌখিক প্রতিক্রিয়ার ভিত্তিতে।
ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে ঐন্দ্রিলার দেহ, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের
ঐন্দ্রিলার E1VtM1 অর্থাৎ গ্লাসগো কোমা স্কেল-র মাত্রা ৩।একজন সুস্থ মানুষের গড়ে গ্লাসগো কোমা স্কেল-র মাত্রা থাকা উচিত ১৫-র মধ্যে। তাই সেই হিসাবে অভিনেত্রীর শরীরে এই মাত্রা তুলনায় অনেকটাই কম। ইতিমধ্যেই ঐন্দ্রিলার দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করছেন তাঁর সহকর্মী, ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। এর আগেও দু’বার ক্যানসার জয় করে ফিরেছেন অভিনেত্রী।









