Prasun-Chanchal: দোস্তজীর প্রসূনের সিনেমাতে এবার চঞ্চল চৌধুরী! একসঙ্গে ছবি পোস্ট করতেই জল্পনা শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সোমবার রাতে একটি পোস্ট খুব ভাইরাল হয়। পোস্টটিতে দেখা যায় ‘দোস্তজী’র পরিচালক প্রসূন এবং অভিনেতা চঞ্চল চৌধুরী একই ফ্রেমে বন্দী। সেই ছবি সামাজিক মাধ্যমে আসা মাত্রই সাড়া ফেলে দেয়ু নেটপাড়ায়। তবে কি চঞ্চল চৌধুরীকে দেখা যাবে প্রসূনের নতুন ছবিতে। এই জল্পনা দানা বাঁধতে শুরু করে সকলের মনে।

আরও পড়ুনঃ বাজারে আসল রচনার রূপচর্চার ব্র্যান্ড! দাম কত থেকে শুরু?

কাল রাতের পর থেকেই জল্পনা দানা বাঁধতে শুরু করে। ছবিটিতে দেখা যাচ্ছিল দুজনেরই একেবারে গা ঘেঁষে বসে রয়েছেন। দুজনের মুখেই প্রান খোলা হাসি। পরিচালক প্রসূনের ঝুলিতে রয়েছে একাধিক সফল সিনেমা। অন্যদিকে অভিনেতা চঞ্চল চৌধুরী একেবারেই নবাগত। ফলে সত্যিই যদি দুজনের মেলবন্ধন হয় তা কেমন হবে। সেটা দেখতেই উৎসাহী দর্শকেরা।

দোস্তজীর প্রসূনের ছবিতে এবার চঞ্চল চৌধুরী! কি জানাচ্ছে পরিচালক 
দোস্তজীর প্রসূনের ছবিতে এবার চঞ্চল চৌধুরী! কি জানাচ্ছে পরিচালক

তথ্য অনুযায়ী জানা গিয়েছে ‘নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স’ (এনএবিসি) অনুষ্ঠান চলছে। সেখানে উপস্থিত হয়েছেন একাধিক টলিউড তারকারা। জানা যাচ্ছে ঠিক সেই কারনেই প্রসূন এবং চঞ্চল একসঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

দোস্তজীর প্রসূনের সিনেমাতে এবার চঞ্চল চৌধুরী! কি জানাচ্ছে পরিচালক 

দোস্তজীর প্রসূনের ছবিতে এবার চঞ্চল চৌধুরী! কি জানাচ্ছে পরিচালক কাল রাতে পরিচালক প্রসূন তাদের একসঙ্গে তোলা ছবিটি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন “এ বার তা হলে এক নতুন পদ রান্না করা যাক!” যাতে জল্পনার রেশ আরও অধিক মাত্রায় বেড়ে যায়। তবে জানা যাচ্ছে তাদের মধ্যে এই বিষয়ে কথা হলেও। এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব কথা বার্তাই রয়েছে প্রাথমিক স্তরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন