HomeTagsBurdwan

burdwan

তীব্র শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু রোগীর, ভাঙচুর কেতুগ্রাম হাসপাতাল, গ্রেপ্তার ২।

তীব্র শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু রোগীর, অন্য হাসপাতালে রেফার করা হলেও সময় অতিবাহিত হতে থাকায় মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে পুর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ব্লকে।

‘কয়লাচোর এই বিধায়ক’কে আর চাইছেন না মানুষ, পোস্টার পড়ছে জিতেন্দ্রর নামে।

'কয়লাচোর এই বিধায়ক'কে আর চাইছেন না মানুষ। রাজনীতির দলবদলের সঙ্গে সঙ্গে ট্রেন্ড হচ্ছে বেশ কিছু স্লোগান। 'দাদার অনুগামী'র পর এবার স্লোগান উঠছে 'এই বিধায়ক আর না'। আর স্লোগান উঠছে এমন একজনকে ঘিরে যিনি মাঝখানে ততপর হয়েছিলেন 'দাদার অনুগামী' হতে। পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি দলের বিরুদ্ধে বেসুরো হওয়ার পর থেকেই বেশ চাপেই আছেন। শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পর থেকেই তাল মিলিয়ে বিজেপির হাত ধরার প্রচেস্টা করছিলেন তিনি।

বিজেপির আদি-নব্যের দ্বন্দ্বে ফের উত্তপ্ত বর্ধমান

দিনকয়েক আগেই বিজেপির আদি ও নব্যের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমান। বিজেপির কার্যালয়ে ভাঙচুর এবং গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ইতিমধ্যেই সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। এবারে দলের আদি-নব্যের দ্বন্দকে সামলাতে আসরে নামলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ফের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত বর্ধমান, চিন্তিত পদ্মশিবির

ফের গোষ্টীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত বর্ধমান। এদিন আরও একবার প্রকাশ্যেই গেরুয়া শিবিরের আদি-নব্যের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। কোন্দল এতটাই ঘিরে পৌঁছয় যে সংগঠনের নেতাকে মারধরের অভি্যোগ ওঠে। আহত ওই নেতাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাটোয়ায় পৌঁছলেন জেপি নাড্ডা।

কাটোয়ায় পৌঁছলেন নাড্ডা। তাঁর সঙ্গে রয়েছে দিলীপ ঘোষ, মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। কাটোয়ার রাধাগবিন্দ মন্দিরে পুজো দেন নাড্ডা। হেলিকপ্টার থেকে নামার পর ১১.৪০ মিনিটে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি । এরপর যোগ দেবেন কৃষি সুরক্ষা সভায়। তারপর পৌনে একটা নাগাদ তাঁর ‘ডোর টু ডোর রাইস কালেকসন’ কর্মসূচি রয়েছে তাঁর।

রাজ্য সফরে এসে বাড়ি বাড়ি একমুঠো ধান সংগ্রহ করবেন নাড্ডা

আজ রাজ্য সফরে এসে বাড়ি বাড়ি একমুঠো ধান সংগ্রহ করবেন নাড্ডা। নতুন বছরে ফের বাংলায় আসছেন, জেপি নাড্ডা।

Trending Now