শুক্রবার বিধানসভায় পাশ হল উপাচার্য নিয়োগের নতুন সার্চ কমিটি বিল। বিলটি পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অধিবেশন থেকে বেরিয়ে এই বিলের বিরোধিতা করে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। এমনকি রাজভবনে গিয়ে রাজ্যপালকে বিলে স্বাক্ষর না করার অনুরোধ জানাল বিজেপির প্রতিনিধি দল।
সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জিজ্ঞেস করেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কি গ্রহণ করেছে রাজ্য? এই প্রশ্নের জবাবে ব্রাত্য বসু বলেন, “রাজ্যে জাতীয় শিক্ষানীতি মানা হয়নি। রাজ্য সরকার মেনে নিয়েছে বলে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। রাজ্যের কমিটির সুপারিশ অনুযায়ী ডিগ্রি কোর্সের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। এটা না করলে ৭ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সমস্যা হত”।
বিধানসভায় মুসলিম মহিলাদের ১ হাজার টাকা করে দেওয়ার দাবি জানালেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর হুমায়ুনের এই দাবিতে অস্বস্তিতে পড়লেন বিধানসভায় উপস্থিত তৃণমূল মন্ত্রী এবং বিধায়কেরা। এরপর শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা হুমায়ুন কবীরকে জবাব দেন।
আজ বিধানসভায় ফের একবার নন্দীগ্রামে হারের প্রসঙ্গ উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, একুশের বিধানসভায় তাঁকে লোডশেডিং করে হারিয়ে দেওয়া হয়। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে ‘উদভ্রান্ত’ বলে কটাক্ষও করলেন শুভেন্দু।
পঞ্চায়েতের রেশ কাটতে না কাটতেই আগামী রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল রাজ্যের শাসক দল। আজকেই বিধায়কদের মনোনয়ন জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। মনোনয়নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায়কে। তাঁরাই আজ ছুটির দিনে বিধানসভা খুলে বিধায়কদের মনোনয়নপত্রে স্বাক্ষর করাচ্ছেন। যারা আজ আসতে পারবেন না তাঁদের আগামী ১২ তারিখ বিধানসভায় এসে সই সাবুদ করে দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৩ই জুলাই রাজ্যসভার মনোনয়ন পেশ করার শেষ দিন।