Recruitment Scam: নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগের দাবিতে এবার কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে অবস্থান বিক্ষোভ এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের। ৮৭১ দিন ধরে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না তো চলছেই, এবার বিধায়ক হোস্টেলের সামনেও প্রতিবাদ জানাচ্ছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। পুলিশের সঙ্গে তীব্র সংঘাতে হুলুস্থুল পরিস্থিতি কিড স্ট্রিটে।

আরও পড়ুন: ফের কড়া অ্যাকশন বোসের, রাজভবনে খুললেন দুর্নীতি দমন শাখা!

নবম থেকে দ্বাদশ ২০১৬ এসএলএসটি (SLST) চাকরিপ্রার্থীদের দাবি, আজ অর্থাৎ বুধবার বিধানসভায় তাঁদের নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। আন্দোলনকারীদের দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপি বিধায়কদের একাংশ। বুধবার আন্দোলনকারীদের মধ্যে একজন বলেছেন, “আমরা এখানে এসেছি কারণ আমরা চাই বিধায়করা বিধানসভায় আমাদের নিয়োগের বিষয়টি নিয়ে আওয়াজ তুলুন। আমাদের নিয়োগ আইন মেনে হোক। রাজ্যের ২৯৪ জন বিধায়কদের কাছে আবেদন দয়া করে আমাদের নিয়োগ করা হোক”।

নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের

এদিকে আবার পুলিশের তরফে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বিক্ষোভ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। পুলিশ তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করায় তীব্র অরাজকতা তৈরি হয়েছে বিধায়ক হোস্টেলের বাইরে। তাঁদের বক্তব্য, “পুলিশের উচিৎ আমাদের পাশে দাঁড়ানো। অথচ আমাদের মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হল। আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। শাসক দলের বিধায়করা এখানে নেই”।

নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের
নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের

প্রসঙ্গত, দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে ৯৭০ জনের একটি তালিকা প্রকাশ করেছে এসএসসি। সেখানে দেখা গিয়েছে, অনেকেরই নম্বর ১ থেকে ৫০ পর্যন্ত বাড়ানো হয়েছে। এই ঘটনায় কার্যত মুখ পুড়েছে রাজ্য সরকারের।

নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের

নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের
নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত