CV Anand Bose: ফের কড়া অ্যাকশন বোসের, রাজভবনে খুললেন দুর্নীতি দমন শাখা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পিস রুমের পর এবার রাজভবনে খোলা হল দুর্নীতি দমন শাখা। দুর্নীতি রুখতে ফের কড়া অ্যাকশন নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুর্নীতির নালিশ শুনতে আলাদা তিনটি সেল খোলা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যপাল সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন: আজই সাংবাদিকদের মুখোমুখি নুসরত, অভিযোগের জবাব দেবেন সাংসদ?

বুধবার রাজ্যপাল বলেন, ‘কন্ঠহীনদের কন্ঠ দিতে চেষ্টা করছে রাজভবন। হিংসায় নজর রাখতে রাত জাগার সিদ্ধান্ত নিয়েছে রাজভবন যাতে গরিব মানুষ শান্তিতে ঘুমাতে পারেন। প্রহরী হিসেবে কাজ করতে চায় রাজভবন। যারা কিছু লুকোতে চান তাদের জন্য এটি অ্যালার্ম বেল হিসেবেই কাজ করবে। আমরা অন্যের আঙিনায় পা দিতে চাই না। লক্ষ্ণণরেখা বলে কিছু রয়েছে। কাউকে টাকা দেবেন না। কেউ টাকা চাইলে তার ছবি নিন, আমাকে পাঠিয়ে দিন। মুখ্যমন্ত্রী এই কথাই কোচবিহারে বলেছিলেন। আমি তা চালু করতে চাই। কেউ দুর্নীতি করলে জানান। আমরা তা উপযুক্ত জায়গা পৌঁছে দেব’।

ফের কড়া অ্যাকশন বোসের, রাজভবনে খুললেন দুর্নীতি দমন শাখা!অন্যদিকে, শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের স্বৈরাচারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাল্টা রাজ্যপাল সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আজ থেকেই ‘আমনে সামনে’ বলে একটি সেল চালু হয়ে গিয়েছে রাজভবনে। যেখানে পড়ুয়াদের তাঁদের যে কোনও সমস্যার কথা জানাতে পারবেন।

ফের কড়া অ্যাকশন বোসের, রাজভবনে খুললেন দুর্নীতি দমন শাখা!

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের সময় শয়ে শয়ে হিংসার অভিযোগ আসছিল। সেইসময় রাজভবনে পিস রুম খুলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার অ্যান্টি করাপশান সেল খুলে দুর্নীতির বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণাই করে দিলেন রাজ্যপাল।

ফের কড়া অ্যাকশন বোসের, রাজভবনে খুললেন দুর্নীতি দমন শাখা!

ফের কড়া অ্যাকশন বোসের, রাজভবনে খুললেন দুর্নীতি দমন শাখা!
ফের কড়া অ্যাকশন বোসের, রাজভবনে খুললেন দুর্নীতি দমন শাখা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত