Education Policy: জাতীয় শিক্ষানীতির বিপরীতেই রাজ্যের অবস্থান, বিধানসভায় স্পষ্ট করলেন ব্রাত্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জাতীয় শিক্ষানীতির বিপরীতেই রয়েছে রাজ্যের অবস্থান, ফের একবার স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি সাফ জানিয়ে দিলেন, জাতীয় শিক্ষানীতি গ্রহণ করেনি রাজ্য সরকার। তবে, কেবল পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে স্নাতক স্তরকে তিন থেকে বাড়িয়ে চার করা হয়েছে।

আরও পড়ুন: গরু পাচার মামলায় এবার অনুব্রত-ঘনিষ্ঠ ৪ তৃণমূল নেতাকে তলব করল ED

সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর জিজ্ঞেস করেন, কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি কি গ্রহণ করেছে রাজ্য? এই প্রশ্নের জবাবে ব্রাত্য বসু বলেন, “রাজ্যে জাতীয় শিক্ষানীতি মানা হয়নি। রাজ্য সরকার মেনে নিয়েছে বলে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। রাজ্যের কমিটির সুপারিশ অনুযায়ী ডিগ্রি কোর্সের মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। এটা না করলে ৭ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে সমস্যা হত”।

জাতীয় শিক্ষানীতির বিপরীতেই রাজ্যের অবস্থান, বিধানসভায় স্পষ্ট করলেন ব্রাত্য

প্রসঙ্গত, দেশের সব রাজ্যেই জাতীয় শিক্ষানীতিকে কার্যকর করতে চাইছে কেন্দ্র সরকার। তবে, কেন্দ্রের নয়া শিক্ষানীতিতে আপত্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। এদিন ব্রাত্য বসু বামফ্রন্ট সরকারের প্রসঙ্গ তুলে বলেন, “প্রথম শ্রেণি থেকে ইংরেজি তুলে দেওয়ায় যা হয়েছিল, এক্ষেত্রেও মেনে নিলে তাই হত”।

জাতীয় শিক্ষানীতির বিপরীতেই রাজ্যের অবস্থান, বিধানসভায় স্পষ্ট করলেন ব্রাত্য

জাতীয় শিক্ষানীতির বিপরীতেই রাজ্যের অবস্থান, বিধানসভায় স্পষ্ট করলেন ব্রাত্য

জাতীয় শিক্ষানীতির বিপরীতেই রাজ্যের অবস্থান, বিধানসভায় স্পষ্ট করলেন ব্রাত্য

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত