নজরবন্দি ব্যুরো: এবার গরু পাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ ৪ তৃণমূল নেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই চার জনের মধ্যে রয়েছেন বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ ও তাঁর স্বামী সুদীপ্ত ঘোষ, তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং ওমর শেখ। আগামী ৪ ঠা অগস্ট দিল্লিতে ইডির দফতরে তাঁদের দেখা করতে বলে হয়েছে।
আরও পড়ুন: বিরোধিতা ভুলে ‘একমঞ্চে’ মোদী-শরদ, করলেন করমর্দন, ‘পাওয়ার’ সিদ্ধান্তে অস্বস্তিতে INDIA?


গত বছর গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে ইডি। বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তিনি। গ্রেফতার করা হয়েছে অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকেও। আর এবার অনুব্রত-ঘনিষ্ঠ ৪ তৃণমূল নেতাকে তলব করা হল।

প্রসঙ্গত, এর আগে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে সিবিআই আটক করেছিল। এক কথায়, বিশ্বজ্যোতি ছিলেন অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী। গরু পাচার তদন্তের জেরেই তাঁকে সিবিআই আটক করে। এবার বিশ্বজ্যোতিকে তলব করল ইডি।



অন্যদিকে, বারবার জামিনের আবেদন করেও লাভ হচ্ছে না অনুব্রতর। আদালত প্রভাবশালী কেষ্টর জামিন খারিজ করতে সময় নিচ্ছে না একেবারেই। কন্যা সুকন্যার ক্ষেত্রেও তাই হচ্ছে। এরই মাঝে এই চারজনকে তলব করে অনুব্রতর বিরুদ্ধে মামলাকে আরও শক্তপোক্ত করতে চাইছে ইডি বলেই রাজনৈতিক মহলের ধারণা।
গরু পাচার মামলায় এবার অনুব্রত-ঘনিষ্ঠ ৪ তৃণমূল নেতাকে তলব করল ED








