Sharad Pawar: বিরোধিতা ভুলে ‘একমঞ্চে’ মোদী-শরদ, করলেন করমর্দন, ‘পাওয়ার’ সিদ্ধান্তে অস্বস্তিতে INDIA?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার বাল গঙ্গাধর তিলকের ১০৩তম প্রয়াণবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একমঞ্চে দেখা গেল বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার। বিরোধিতা ভুলে করলেন করমর্দনও। শরদ পাওয়ারের মদীর সঙ্গ দেওয়ার সিদ্ধান্তে কি খানিক অস্বস্তিতে ‘ইন্ডিয়া’ জোট?

আরও পড়ুন: তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, ঠিক কী বলছেন নুসরত?

সম্প্রতিই বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী জোটের নাম UPA থেকে পরিবর্তন করে INDIA রাখা হয়েছে। চলতি মাসেই আবার মুম্বইয়ে বিরোধী শিবিরের তৃতীয় বৈঠক। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে দেখা গেল শরদ পাওয়ারকে। আর এই নিয়ে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কারণ, বিরোধী শিবিরের অন্যতম মুখ শরদ পাওয়ার। তাঁর এই সিদ্ধান্তে ‘ইন্ডিয়া’ শিবিরের কপালে ভাঁজ বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলে।

বিরোধিতা ভুলে মোদীর সঙ্গে ‘একমঞ্চে’ শরদ, করলেন করমর্দন, ‘পাওয়ার’ সিদ্ধান্তে অস্বস্তিতে INDIA?

অন্যদিকে, আবার কিছুদিন আগেই এনসিপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার। উল্লেখযোগ্য বিষয়, সেই বিদ্রোহী নেতা অজিতও আজ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, রাজ্যপাল রমেশ বাইস প্রমুখ।

বিরোধিতা ভুলে মোদীর সঙ্গে ‘একমঞ্চে’ শরদ, করলেন করমর্দন, ‘পাওয়ার’ সিদ্ধান্তে অস্বস্তিতে INDIA?

এদিন আবার মোদীকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার দিল ‘লোকমান্য তিলক সম্পর্ক মন্দির ট্রাস্ট’। আর, এই সম্মান মোদীর হাতে তুলে দিলেন খোদ শরদ পাওয়ার! ফলে, আগামী বছর লোকসভা ভোটকে কেন্দ্র করে বিরোধী জোটের যে সম্ভাবনা সেখানে কিন্তু পাওয়ারের এই সিদ্ধান্তকে কিছুটা নেতিবাচক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিরোধিতা ভুলে মোদীর সঙ্গে ‘একমঞ্চে’ শরদ, করলেন করমর্দন, ‘পাওয়ার’ সিদ্ধান্তে অস্বস্তিতে INDIA?

বিরোধিতা ভুলে মোদীর সঙ্গে ‘একমঞ্চে’ শরদ, করলেন করমর্দন, ‘পাওয়ার’ সিদ্ধান্তে অস্বস্তিতে INDIA?
বিরোধিতা ভুলে মোদীর সঙ্গে ‘একমঞ্চে’ শরদ, করলেন করমর্দন, ‘পাওয়ার’ সিদ্ধান্তে অস্বস্তিতে INDIA?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত