HomeTagsBengal tmc

bengal tmc

Abhishek Banerjee: নদীয়ায় নির্বাচনী প্রচারে অভিষেক, ডাক দিলেন ‘দিল্লি চলো’!

একদিকে উত্তরবঙ্গে প্রচার করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নির্বাচনী সভা করলেন নদীয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার বাদকুল্লায়। আজকের সভা থেকে বিজেপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল নেতা। এমনকি তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘দিল্লি চলো’ ডাক দিলেন।

Narendra Modi: ভোপাল থেকে বাংলা স্মরণ মোদীর, বললেন তৃণমূলের দুর্নীতি মানুষ ভুলবে না!

বিদেশ সফর শেষ করে দেশে ফিরে মঙ্গলবার মধ্যপ্রদেশের ভোপালে একটি জনসভা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোপাল থেকেই বাংলাকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। এদিনের জনসভায় তিনি বাংলার শাসক দল তৃণমূলের প্রসঙ্গ তুলে বলেন, “২৩০০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রোজভ্যালি, সারদা, শিক্ষক নিয়োগ, গরুপাচার, কয়লা পাচারের মতো দুর্নীতিতে তাঁরা যুক্ত। বাংলার মানুষ এই দুর্নীতি ভুলবে না”।

Panchayat Election: রানিনগরে আক্রান্ত কংগ্রেস প্রার্থী, তৃণমূলকে নিশানা হাত শিবিরের

পঞ্চায়েতের আগে ফের একবার ধুন্ধুমার মুর্শিদাবাদের রানিনগরে। কংগ্রেস প্রার্থীর বাড়ি লক্ষ্য করে লাগাতার পাথর ছোঁড়া হল। এমনকি অভিযোগ, রাস্তায় ফেলে ওই কংগ্রেস প্রার্থীকে দাঁ দিয়ে কোপানোর চেষ্টা করা হয়। গুরুতর ভাবে জখমও হন তিনি। এরপর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে হাত শিবির। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের তরফে।

Panchayat Election: আদ্রায় নিহত তৃণমূল নেতার পরিবারকে ২৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেবার আশ্বাস রাজ্যপালের

নজরবন্দি ব্যুরো: দিন দুয়েক আগে পুরুলিয়ার আদ্রায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। আজ নিহত নেতার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।...

Panchayat Election: বিজেপিকে রুখতে সিপিএম তৃণমূল জোট, কোলাঘাটে রাজনীতির নয়া দর্শন!

ভারতীয় রাজনীতিতে এখন শুধুই জোট। একদিকে কেন্দ্রে বিজেপিকে হারাতে বিরোধি রাজনৈতিক দলদের মহাজোটের সম্ভাবনা। আবার রাজ্যে বিধানসভা থেকেই হাত ধরাধরি করে রয়েছে সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ। এবার আসন্ন পঞ্চায়েত ভোটে বিজেপিকে রুখতে তৈরি হল সিপিএম তৃণমূল জোট। কোলাঘাটে যেন জন্ম নিল রাজনীতির নয়া দর্শন!

Panchayat Election: নির্বাচনী প্রচারে দেবাংশু, কোচবিহারে দেখা যাবে যুব নেতাকে

নজরবন্দি ব্যুরো: আগামী মাসের ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগেই তৃণমূলের একাধিক প্রথম শ্রেণীর নেতামন্ত্রীদের পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে নির্দেশ...

Panchayat Election: বীরভূমে বিপুল আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের! তিহাড় থেকে ‘কন্ট্রোল’ করছেন অনুব্রত?

অনুব্রত মণ্ডল। বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতা। শোনা যায়, তাঁর কথায় নাকি জেলায় বাঘে গোরুতে এক ঘাটে জল খায়। এহেন অনুব্রত মণ্ডলের বর্তমান ঠিকানা কিন্তু তিহাড় জেল। গরু পাচার মামলায় নিজের নাম জড়িয়ে চরম বিপাকে দাপুটে নেতা। অথচ অনুব্রতর না থাকাটা কোনো ‘ফ্যাক্টর’ই হল না তৃণমূলের জন্য। আসন্ন পঞ্চায়েত ভোটে হাজারেরও বেশী আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল শাসক দল। তাহলে কী তিহাড় থেকে ‘কন্ট্রোল’ করছেন অনুব্রত?  

Trending Now