Panchayat Election: নির্বাচনী প্রচারে দেবাংশু, কোচবিহারে দেখা যাবে যুব নেতাকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী মাসের ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগেই তৃণমূলের একাধিক প্রথম শ্রেণীর নেতামন্ত্রীদের পঞ্চায়েতের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই চলতি সপ্তাহে কোচবিহারের প্রচারে বেরোবেন শাসক দলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন তিনি নিজেই।

আরও পড়ুন: মলয় ঘটককে ফের দিল্লিতে তলব ইডির, এবার কি হাজিরা দেবেন আইনমন্ত্রী?

প্রসঙ্গত, এক দিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন দেবাংশু। সেখানে তিনি লেখেন, ‘প্রচারে থাকছি’। ২২ শে জুন থেকে আগামী ২৯ সে জুন পর্যন্ত কোচবিহারের মোট আটটি আসনের তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন যুব নেতা। তাঁর প্রচারে তালিকায় যে সব জায়গাগুলো আছে সেগুলো হল, বড়রাংরস আমবাড়ি, গুড়িয়াহাটি -২ পাটছড়া, গিতালদহ-২ ভেটাগুড়ি-২, ভেটাগুড়ি-১ পুটিমারী-১, শুকারুকুঠি বামনহাট-২, কুইডাঙ্গা লতাপোতা, ঘোকসাডাঙ্গা ফুলবাড়ি, গোপালপুর জোড়পাটকী।

নির্বাচনী প্রচারে দেবাংশু, কোচবিহারে দেখা যাবে যুব নেতাকে
২২-২৯ কোচবিহারে দেবাংশু

নির্বাচনী প্রচারে দেবাংশু, কোচবিহারে দেখা যাবে যুব নেতাকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন