ধর্মীয় মিছিলে একইসঙ্গে হাঁটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং তৃণমূল বিধায়ক সোমনাথ স্যোম। দুই জনের তরফে যদিও দাবি করা হচ্ছে এই যোগাযোগ নেহাতই ঘটনাচক্রে। তবুও এই দাবী মানতে নারাজ রাজনৈতিক মহল। তৃণমূল বিধায়কের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অর্জুন সিংয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু জল্পনা।
কেন্দ্রিয় সরকারের বস্ত্র দফতরের আজ ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। পাটের দাম নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক। উপস্থিত থাকার কথা ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। তাঁকে এই বৈঠকে ডাকা উচিত ছিল। সরব হয়েছেন বিজেপি সাংসদ।
শনিবার থেকেই অর্জুনের মানভঞ্জনের প্রয়াস চালিয়ে যাচ্ছে বিজেপি। কিন্তু অর্জুনের মানভঞ্জন করা এত সহজ নয়। এত সহজে বরফে গলবে না। লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে কেন্দ্রীয় বস্ত্রসচিবের সঙ্গে বৈঠকের আগে জানিয়ে দিলেন অর্জুন।
গত কয়েক দিন ধরে অর্জুনের নানা বক্তব্যে তৃণমূলে ফেরার জল্পনাও তৈরি হয়েছে। এ নিয়ে প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, ‘‘এ সব জল্পনা নিয়ে আমি কোনও উত্তর দেব না।’’ কিন্তু সাম্প্রতিক ইতিহাস বলছে, মুকুল রায়, রাজীব বন্দোপাধ্যায় সহ আরও অনেকে কোন জল্পনার উত্তর না দিয়ে সরাসরি যোগ দিয়ে দিয়েছেন তৃণমূলে।