নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় সরকারের পাট শিল্পের নয়া নীতির বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার তাঁর মুখে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম। প্রধানমন্ত্রীকে এবিষয়ে দেওয়া মুখ্যমন্ত্রীর চিঠিতে সন্তুষ্ট অর্জুন সিং। প্রস্তুতি নিলেন আন্দোলনের।
আরও পড়ুনঃ Anish Khan: আনিস খানের বাড়িতে সেলিম-শতরূপ-নওশাদ, নিলেন দাবী আদায়ের প্রতিজ্ঞা
ব্যারাকপুরের সাংসদের কথায়, যতক্ষণ অবধি চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হচ্ছে ততক্ষণ অবধি কিছু বলছি না। ৯ তারিখের মধ্যে যদি কোনও সিদ্ধান্ত না নেওয়া হয়, সেক্ষেত্রে আমাকে একু আন্দোলন থেকে আটকাতে পারবে না। আমি তো মুখ্যমন্ত্রীকে সর্বপ্রথম চিঠি দিয়েছিলাম। ওনার আগে থেকেই ভূমিকা ছিল। উনি তো আগে থেকেই চিঠি দিয়েছিলেন। চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। সেটাতে আমরা অনেকটা সন্তুষ্ট। যে উনি পদক্ষেপ নিয়েছেন। সেই চিঠির কপি রয়েছে।

গত কয়েক দিন ধরে শুধুমাত্র কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি সাংসদ। মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর বৈঠক করেন কেন্দ্রিয় বস্ত্রসচিবের সঙ্গে। তখনও অর্জুনের সাফ মন্তব্য ছিল তিনি ললিপপে সন্তুষ্ট নয়। তখন থেকেই তাঁর তৃণমূলে যোগদানের জল্পনা তীব্রতর হয়। এখন আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম করে জল্পনা বাড়িয়েছেন নিজেই।
মুখ্যমন্ত্রীর চিঠিতে সন্তুষ্ট অর্জুন, আন্দোলনে আহ্বান জানালেন

এতদিন অর্জুন কোথায় কোথায় ঘুরে বেড়াত। এখন কি সুন্দর দেখতে হয়েছে। অর্জুন কোনও বাগানের দিকে এগোচ্ছে। দ্বন্দ্ব মিটিয়ে দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর। তবে কী অর্জুনের তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা? প্রশ্ন রাজনৈতিক মহলে।



