নজরবন্দি ব্যুরোঃ বুধবার ব্যারাকপুরে ভিন্ন ছবি। ধর্মীয় মিছিলে একইসঙ্গে হাঁটলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং তৃণমূল বিধায়ক সোমনাথ স্যোম। দুই জনের তরফে যদিও দাবি করা হচ্ছে এই যোগাযোগ নেহাতই ঘটনাচক্রে। তবুও এই দাবী মানতে নারাজ রাজনৈতিক মহল। তৃণমূল বিধায়কের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অর্জুন সিংয়ের উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে শুরু জল্পনা।
আরও পড়ুনঃ Supreme Court: রাষ্ট্রদ্রোহ আইনে স্থগিতাদেশ, ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
কাঁকিনাড়ায় উদ্বোধন হচ্ছে ‘শ্রী শ্রী ফক্কড়নাথ শিব মন্দির’। বুধবার সেই মন্দির কর্তৃপক্ষের তরফে আয়োজিত কলসযাত্রায় একসঙ্গে দেখা গেল অর্জুন সিংকে। পাশে হাঁটলেন স্যোমনাথ সোম। সোমনাথের সঙ্গে গঙ্গার ঘাটে পুজো দেন অর্জুন পুত্র এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং।
প্রসঙ্গত, সম্প্রতি পাটশিল্পের দুরাবস্থা নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছে ব্যারাকপুরের বিজেপির সাংসদ অর্জুন সিংকে। যেভাবে প্রতিটি বক্তব্যে কেন্দ্র সরকার এবং কেন্দ্রিয় মন্ত্রী পীযুষ গোয়েলের তুলোধনা করছেন তাতে তাঁর তৃণমূল যোগেরব জল্পনা এড়ানো যায় না। আর বুধবারের ঘটনা সেই জল্পনা আরও বাড়াল।

যদিও অর্জুনের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠানে আমরা প্রথম থেকেই জড়িয়ে রয়েছি। এখানে কে আসবেন তা নিয়ে আমার চিন্তা নেই। মহাযজ্ঞে সকলেই শামিল হন। রাম যখন সেতু তৈরি করছিলেন তখন কাঠবিড়ালিও সাহায্য করেছিল। তাই প্রত্যেকেই ধর্মীয় মঞ্চে আসতে পারেন। এখানে কাউকে আটকানো যায় না। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
যদিও তৃণমূলের বিধায়কের বক্তব্য, আমার পাশে কে ছিল জানিনা। মন্দির কর্তৃপক্ষের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন তিনি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
তৃণমূল বিধায়কের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অর্জুন, জল্পনা তুঙ্গে

তবে এর আগে নিজের লোকসভা কেন্দ্রের বহু ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন অর্জুন। কিন্তু এর আগে কখনও তৃণমূল বিজেপিকে একসঙ্গে দেখা যায়নি। তাই এবার তৃণমূল বিজেপিকে একসঙ্গে দেখে জল্পনা আরও বাড়তে শুরু করেছে।



