'অঘটন ঘটলে আপনারা জানতে পারবেন। যখন এক দিকে যুদ্ধ শুরু হয় বা শেষ হয়, তখন বলা যায় শেষের কাউন্টডাউন শুরু হয়েছে। কোথাও শুরু, তো কোথাও শেষ। একটু অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।' সবাই এখন অপেক্ষায় কখন অভিষেকের হাত থেকে জোড়া ফুলের পতাকা হাতে নেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
যদিও অর্জুনের মানভঞ্জনের জন্য কম কসুর করছেন না বিজেপি নেতারা। স্বয়ং বিজেপি সর্বভারতীয় সভাপতি অর্জুনের সঙ্গে কথা বলেন। তারপরেই কাঁচা পাটের দাম কমানোর সিদ্ধান্ত নেয় সরকার। তবুও দলের বিরুদ্ধে ক্রমাগত ক্ষোভ উগরে চলেছেন তিনি। এবার অর্জুনের নিশানা কোথায়? সেটা জানা এখন সময়ের অপেক্ষা মাত্র।
সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তার আগে রাজ্য নেতৃত্বের ওপর ক্ষুব্ধ অর্জুন বিজেপির দলীয় কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তোলেন। এবার অর্জুনের প্রশ্নের জবাব দিলেন প্রাক্তন এবং বর্তমান রাজ্য বিজেপি সভাপতি।
সোমবার দিল্লি রওনা হওয়ার আগে ফের বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের। তিনি বলেন, দলের একজন মন্ত্রী দফতরের সিস্টেমে ভুল আছে, তার ব্যাপারে আমি বারবার বলছি। দলের পদমর্যাদার কোনও লোক ভুল করবে, তো বলব না? সমস্যার সমাধান না হলে ফের আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং।
কমতে পারে পাটের দাম। দিল্লিতে কেন্দ্রিয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে বৈঠকের পর আশাবাদী ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানিয়েছেন, হয়তো আগামী সপ্তাহের মধ্যেই পাটের দাম কমতে পারে। তাঁর কথায়, আগামী সপ্তাহের মধ্যেই পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করতে পারে কেন্দ্র। তবে কী এবার অর্জুনের মানভঞ্জনে সক্ষম হলেন পীযুষ গোয়েল? প্রশ্ন রাজনৈতিক মহলের।
এখানেই শেষ নয়, সোমনাথের সঙ্গে গঙ্গার ঘাটে পুজো দেন অর্জুন পুত্র এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। মনে করা হচ্ছিল বাপ ব্যাটার তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা। এখন বিরোধী দলনেতার কথায় সেই জল্পনা আরও তীব্র হয়েছে। তবে কী তৃণমূলে ফিরছেন অর্জুন? প্রশ্ন রাজনৈতিক মহলের।