Arjun Singh: বিজেপি-র মহামিছিলে থাকবেন না, তৃণমূলে ফেরার ওয়ার্ম আপ অর্জুনের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। তবে সেই মিছিলে থাকছেন না ‘বিদ্রোহী’ সাংসদ অর্জুন সিংহ। গত কয়েকদিন ধরেই অর্জুন সিং এর গতিবিধি নিয়ে সতর্ক বিজেপি। বিধানসভা নির্বাচনের পর যেভাবে দল ভাঙছে সেখানে মুকুল অনুগামী অর্জুন যে বেশি দিন বিজেপির ঝান্ডা ধরে থাকবেন না তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই তৃণমূলে ফেরার ওয়ার্ম আপ শুরু হয়েছে অর্জুনের!

আরও পড়ুনঃ রাজ্যের ৭২ টি ব্লকে নেমে গেছে জলস্তর, দুয়ারে পানীয় জল নিয়ে হাজির নবান্ন!

অর্জুন সিং জানিয়েছেন, যে দাবি নিয়ে সম্প্রতি তিনি নরেন্দ্র মোদী সরকারের নীতির বিরোধিতার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছেন সেই দাবিপূরণের লক্ষ্যেই সোমবার দিল্লিতে থাকছেন তিনি। আর সেই কারনেই দলের মহা মিছিলে অংশ নেবেন না তিনি। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগেই মূলত মিছিলের ডাক দিয়েছে বিজেপি। কিন্তু সেখানে অর্জুন সিং এর না থাকা প্রশ্ন চিহ্ন তোইরী করছে দলের অন্দরেই।

arjun 2

শনিবার রাতে বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের পরে বৈঠক করে হাসিমুখে ছবি পোস্ট করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। অর্জুন বলেন, ‘‘পীযূষজি আমার দাবি শুনে সবাই মেনে নিয়েছেন। গোটা বিষয়টা নিয়ে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গেও তিনি কথা বলেছেন। আমাকেও কথা বলতে বলেছেন। আমি সোমবারই দেখা করতে যাচ্ছি।’’

বিজেপি-র মহামিছিলে থাকবেন না, তৃণমূলে ফেরার ওয়ার্ম আপ অর্জুনের!

bjp 1

সোমবার তাঁর দল তো কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে। সেখানে উপস্থিত থাকবেন না? জবাবে অর্জুন বলেন, ‘‘মিছিলে বাকিরা সকলেই তো থাকবেন। আমার কাছে এখন বাংলার পাটশিল্পকে বাঁচানোই প্রধান লক্ষ্য।’’

বিজেপি-র মহামিছিলে থাকবেন না, তৃণমূলে ফেরার ওয়ার্ম আপ অর্জুনের!
বিজেপি-র মহামিছিলে থাকবেন না, তৃণমূলে ফেরার ওয়ার্ম আপ অর্জুনের!

গত কয়েক দিন ধরে অর্জুনের নানা বক্তব্যে তৃণমূলে ফেরার জল্পনাও তৈরি হয়েছে। এ নিয়ে প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, ‘‘এ সব জল্পনা নিয়ে আমি কোনও উত্তর দেব না।’’ কিন্তু সাম্প্রতিক ইতিহাস বলছে, মুকুল রায়, রাজীব বন্দোপাধ্যায় সহ আরও অনেকে কোন জল্পনার উত্তর না দিয়ে সরাসরি যোগ দিয়ে দিয়েছেন তৃণমূলে। পদ্মবন ছেড়ে সোজা গাসফুলের গালিচায়। এখন দেখার অর্জুন কবে বলেন দিদিকে ছেড়ে ভুল হয়েছিল, আমি আসলে দিদির দলেই আছি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর