Arjun Singh: চলতি মাসেই তৃণমূলে ফিরছেন অর্জুন, অভিষেকের হাত ধরে প্রত্যাবর্তন। #Exclusive

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক ধরেই কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দেগে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। পাটশিল্পের দুর্দশার কথা তুলে তৃণমূলকে সমর্থন জানানোর কথাও জানিয়েছিলেন তিনি। তখন থেকেই জল্পনা ছিল এবার বিজেপির পর্ব শেষ করে তৃণমূলে ফিরছেন অর্জুন সিং। আর এবার সেই জল্পনা সত্যি হতে চলল।

আরও পড়ুনঃ রাজ্যপাল আমাদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছেন, শপথ অনুষ্ঠানের পর মন্তব্য ডেপুটি স্পিকারের

আজ একটি ধর্মীয় মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গেল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে। দুজনের মধ্যে অন্য একটি বিষয়ে অদ্ভুত একটি মিল রয়েছে । তা হল এই দুজনেই মুকুল রায়ের একদা অনুগামী হিসেবে পরিচিত। তাই বুধবার কাঁকিনাড়ার এই দৃশ্য ঘিরে স্বাভাবিক ভাবেই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

চলতি মাসেই তৃণমূলে ফিরছেন অর্জুন, অভিষেকের হাত ধরে প্রত্যাবর্তন।
চলতি মাসেই তৃণমূলে ফিরছেন অর্জুন, অভিষেকের হাত ধরে প্রত্যাবর্তন।

তবে অর্জুন এবং সোমনাথ দু’জনেই বলেছেন, এই যোগাযোগ নেহাতই কাকতালীয়। কিন্তু ঠিক কি ধর্মীয় অনুষ্ঠান? কাঁকিনাড়ায় ‘শ্রী শ্রী ফক্কড়নাথ শিব মন্দির’-এর উদ্বোধন হতে চলেছে। সেই মন্দির উদ্বোধনের আগে আজ কলসযাত্রার আয়োজন করা হয় মন্দির কর্তৃপক্ষের তরফে। সেই কলসযাত্রাতেই একসঙ্গে হাঁটতে দেখা যায় বিজেপির সাংসদ অর্জুন সিং এবং তৃণমূলের বিধায়ক সোমনাথ শ্যামকে। তবে শুধু অর্জুন নন সোমনাথের সঙ্গে গঙ্গার ঘাটে পুজো করতে দেখা যায় ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংহকেও।

mukul

তৃণমূল বিধায়কের সাথে ধর্মীয় অনুষ্ঠনে আসা কি তৃণমূলে যোগদানের পূর্বাভাস? অর্জুনের বক্তব্য, ”এটা ধর্মীয় অনুষ্ঠান। এখানে প্রথম থেকে আমরা জড়িয়ে আছি। এখানে কে আসবেন তা নিয়ে আমার চিন্তা নেই। মহাযজ্ঞে সকলেই শামিল হন। রাম যখন সেতু তৈরি করছিলেন তখন কাঠবিড়ালিও সাহায্য করেছিল। তাই প্রত্যেকেই ধর্মীয় মঞ্চে আসতে পারেন। এখানে কাউকে আটকানো যায় না। আর এখানে প্রত্যেকের আসাও উচিত। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

অন্যদিকে সোমনাথ বলছেন, ”আমার পাশে কে ছিলেন তা জানি না। মন্দির কর্তৃপক্ষ আমাকে আহ্বান জানিয়েছিলেন কলস নিয়ে যাওয়ার জন্য। আমি তাই করেছি। তবে আমি ডাইনে বা বামে তাকাইনি। একই জায়গায় কেউ আসতেই পারেন। তবে তার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। এখানে অনেকে ছিলেন। আমি সকলকে চিনিও না।”

চলতি মাসেই তৃণমূলে ফিরছেন অর্জুন, অভিষেকের হাত ধরে প্রত্যাবর্তন।

তৃণমূলে ফিরছেন অর্জুন আর পবন? 'খুব ভালো থাকো', খোঁচা দিলীপের!
তৃণমূলে ফিরছেন অর্জুন আর পবন? ‘খুব ভালো থাকো’, খোঁচা দিলীপের!

ভাটপাড়ায় ফক্কর বাবার নবনির্মিত মন্দির উদ্বোধনে বিজেপি সাংসদ অর্জুন সিং, তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামদের একসঙ্গে যোগ দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘খুব ভালো থাকো। ভগবান শিবের কাছে সবাই এক জায়গায় আসুক। বাংলায় শান্তি আসুক এটাই আমরা চাই।’’ যদিও অর্জুন সিং তৃণমূলে যোগ দেবেন কিনা তা নিয়ে প্রকাশ্যে কোন বক্তব্য আসেনি। তবে সূত্রের দাবি, চলতি মাসের শেষ সপ্তাহে অভিষেক বন্দোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে ফিরবেন ভাটপাড়ার অর্জুন!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর