তাঁর কার্যকলাপের ওপর নজর ছিল রাজনৈতিক মহলের। শুক্রবার অর্জুনের একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। সেখানে অর্জুন লেখেন, সব দৃষ্টিতে নিষ্পাপ থাকা সম্ভব নয়…। আসুন নিজের চোখে, নিষ্কলঙ্ক হওয়ার চেষ্টা করি।
পাটশিল্পের দুর্দশার কথা তুলে তৃণমূলকে সমর্থন জানানো কথাও জানিয়েছিলেন তিনি। তখন থেকেই জল্পনা ছিল এবার বিজেপির পর্ব শেষ করে তৃণমূলে ফিরছেন অর্জুন সিং। বুধবার তাঁরই মন্তব্যে সেই জল্পনা ঘৃতাহুতি দিয়েছে।