West Bengal Municipal Polls 2022: একাধিক জায়গায় ইভিএম ভাঙচুর, গ্রেফতার দুই বিজেপি প্রার্থী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলছে ২০ টি জেলার ১০৭ টি পুরসভার নির্বাচন। এরই মধ্যে একাধিক জায়গায় অশান্তির খবর উঠে আসছে ভাটপাড়া পুরসভা এলাকাতেও। গোটা ঘটনায় সরব হয়েছে বিজেপি সাংসদ অর্জুন সিং। একাধিক জায়গায় ইভিএম ভাঙচুর ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এবং প্রমোদ সিং। 

আরও পড়ুনঃ WB Municipal Election 2022: ছেলে সৌমেন্দুর পথ আটকালো পুলিশ, মেজাজ হারালেন শিশির অধিকারী

অভিযোগ, এই ওয়ার্ডের বিভিন্ন বুথে ছাপ্পা ভোটের অভিযোগ তুলে ইভিএম ভাঙচুরের হুমকি দেন বিজেপি ও নির্দল প্রার্থী। একই অভিযোগে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকেও গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

উল্লেখ্য, ভোটের দিন সকালেই বহিরাগতদের নিয়ে বুথ দখলের চেষ্টার অভিযোগ ওঠে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ড। জগদ্দল ৯ নম্বর গলির গণেশ প্রাইমারি স্কুলের ঘটনা। অর্জুন সিং ঘটনাস্থলে যাওয়ায় তাঁকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের।

বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটারদের ভোটের লাইনে হাজির করছে তৃণমূল। বিজেপি প্রার্থীর ছেলে তাঁদেরকে সরানোর চেষ্টা করতেই দু’ পক্ষের বচসা বাধে। উত্তেজনার মাঝেই পুলিশের ম্যাগাজিন পড়ে যায়। জখম হন এক পুলিশ কর্মী। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, বহিরাগতরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিল। যদিও তা অস্বীকার করে পুলিশ।

একাধিক জায়গায় ইভিএম ভাঙচুর, ফের সরগরম ভাটপাড়া 

একাধিক জায়গায় ইভিএম ভাঙচুর, ফের সরগরম ভাটপাড়া 
একাধিক জায়গায় ইভিএম ভাঙচুর, ফের সরগরম ভাটপাড়া

পাল্টা তৃণমূলের দাবী বিজেপি ময়দানে নেই। তাই গণ্ডগোল করে অর্জুন সিং ময়দানে থাকার চেষ্টা করছেন। এমনকি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর