নজরবন্দি ব্যুরোঃপাট শিল্পের দুর্দশার কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। তখন থেকেই তাঁর কার্যকলাপের ওপর নজর ছিল রাজনৈতিক মহলের। শুক্রবার অর্জুনের একটি ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে। সেখানে অর্জুন লেখেন, সব দৃষ্টিতে নিষ্পাপ থাকা সম্ভব নয়…। আসুন নিজের চোখে, নিষ্কলঙ্ক হওয়ার চেষ্টা করি।
আরও পড়ুনঃ চতুর্থ ঢেউয়ের চিন্তা বাড়িয়ে দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ


গত কয়েক ধরেই কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দেগে চলেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর নিশানায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল। পাটশিল্পের দুর্দশার কথা তুলে তৃণমূলকে সমর্থন জানানোর কথাও জানিয়েছিলেন তিনি। তখন থেকেই জল্পনা ছিল এবার বিজেপির পর্ব শেষ করে তৃণমূলে ফিরছেন অর্জুন সিং।

এমনকি কেন্দ্রীয় জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অসত্য বলার অভিযোগ তোলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। এমনকি জুট কর্পোরেশনের অফিসের সামনে ধর্না দেওয়ার জন্য হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


এবার অর্জুনের ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে এবার তিনিও বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চলেছেন। তবে অমিত শাহের সফরের আগেই বড় সিদ্ধান্ত? নাকি অমিত সফরে মত বদল হতে পারে অর্জুনের? এই প্রশ্ন মাথাচাড়া দিয়েছে প্রবলভাবে।
সব দৃষ্টিতে নিষ্পাপ থাকা সম্ভব নয়, কেন একথা বললেন অর্জুন?

চার ভাটপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভের পর ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন সিং। এরপর একাধিক কর্মসুচিতে একেবারে ফ্রন্টে থেকে লড়াই করেছেন। কিন্তু উপনির্বাচনে হারের পরেই বেঁকে বসেছেন অর্জুন সিং। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা খুব শীঘ্রই রাজ্য রাজনীতিতে বিরাট বদল আসতে চলেছে।







