সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক তথা তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকি বলেছেন, "সিন্ডিকেট রাজ চালাচ্ছেন আরাবুল। এর সঙ্গে যুক্ত আছে বামনঘাটার প্রধান ও উপপ্রধান। এই অনৈতিক কাজ বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব আমরা।"
তারপর থেকে ভাঙড়ে দাপট বেড়েছে আইএসএফের। এবারও ভাঙড়ে মনোনয়নপত্র পেশ ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বেধেছিল আইএসএফের। তার ফলে জমি কমিটির সঙ্গে তৃণমূলের বিবাদ আর নেই। কিন্তু পঞ্চায়েত ভোটের ফল বলছে, পোলেরহাটে এখনও জমি কমিটির একটা বড় সমর্থন রয়েছে।
পঞ্চায়তেরে দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পর্বে বঙ্গের বিভিন্ন প্রান্তে ঝরেছে রক্ত! প্রাণহানিও ঘটেছে! এবার ভাঙড়ে আইএসএফ নেতা খুনের ঘটনায় তৃণমূল নেতা আরাবুল ইসলাম, তাঁর ছেলে হাকিমুল-সহ আরও ২০ জনের বিরুদ্ধে দায়ের খুনের মামলা করা হল। অন্যদিকে, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ একাধিক আইএসএফ নেতার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে।
শনিবার থেকেই তৃণমূল এবং আইএসএফ কর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা। রবিবার ভাঙড়ের উত্তর গাজিপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বোমা। ঘটনাস্থল থেকে কিছু দূরেই রয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বাড়ি। ঘটনায় ৩ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। থমথমে গোটা এলাকা।
আরাবুলের ছেলেকে প্রাণনাশের হুমকি। ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন ছেলে হাকিমুল ইসলাম। ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকিমুল। জানা গিয়েছে, প্রাণহানির আশঙ্কা থেকেই এই আবেদন জানিয়েছেন তিনি।