আরাবুলের ছেলেকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আরাবুলের ছেলেকে প্রাণনাশের হুমকি। ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হলেন ছেলে হাকিমুল ইসলাম। ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাকিমুল। জানা গিয়েছে, প্রাণহানির আশঙ্কা থেকেই এই আবেদন জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বেহালার ঘটনা নিয়ে কড়া তৃণমূল! বাপনের সব কীর্তি জানতেন রত্না

গত ২৮ তারিখ কাশিপুর থানায় এই আবেদন জানিয়েছিলেন আরাবুল পুত্র হাকিমুল। তাঁর আবেদনের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে এখার কাজ শুরু হয়েছে। তাঁর অভিযোগ জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে বিরোধী রাজনৈতিক দল এবং অ্যান্টি গ্রুপের তরফেও।

Protest against Arabul Islam in Bhangar - Anandabazar

ঠিক কি কারণে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বিরোধী দলের কথা পুলিশের কাছে আবেদনে জানানো হলেও পরে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির তরফে প্রাণনাশের হুমকি বলছেন তিনি। আবার অনেকেই বলছেন বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে আরাবুল ইসলামের দ্বন্দ্ব।

আরাবুলের ছেলেকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার আবেদন 

আরাবুলের ছেলেকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার আবেদন 
আরাবুলের ছেলেকে প্রাণনাশের হুমকি, নিরাপত্তার আবেদন 

আরাবুল পুত্র সামান্য উপপ্রধান হয়ে চল্লিশ লক্ষ টাকার গাড়ি ব্যবহার করেন কীভাবে এই প্রশ্ন তুলেছেন জমি রক্ষা কমিটির সদস্য মির্জা এহসান। বিভিন্ন দুর্নীতির সঙ্গে আরাবুল পুত্র জড়িত বলেও জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন