প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, " আরও একটি মাইলফলক তৈরী করল ভারত । নিজের গন্তব্যে পৌঁছে গেল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী আদিত্য-এল ১। অন্যতম জটিল ও কঠিন মিশনে সাফল্য মিলেছে , সেটা আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের প্রমাণ।।"
চন্দ্রযান সাফল্যের প্রায় সঙ্গে সঙ্গেই সূর্যের উদ্দেশ্যে আদিত্য এল-১ লঞ্চ করে ইসরো। এবার ইসরো চেয়ারম্যান এস সোমনাথ জানালেন, আদিত্য এল ১-এর স্পেসক্রাফ্ট তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিক থাকলে, আগামী ২০২৪ সালের ৭ই জানুয়ারি নির্দিষ্ট এল-১ (L-1) কক্ষপথে প্রবেশ করবে আদিত্য।
ভারতে তৈরি প্রথম সৌরযান উৎক্ষেপণের আড়াই সপ্তাহের মধ্যেই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মায়া কাটিয়ে সূর্যের দিকে এগোচ্ছে 'আদিত্য এল-১'। ঠিক চার মাস পর পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল-১ পয়েন্টে পৌঁছাবে আদিত্য।
প্রথমবারের জন্য সূর্যের উদ্দ্যেশ্যে মহাকাশযান পাঠিয়েছে ভারত। শনিবার বেলা ১১ টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে ‘আদিত্য এল-১’ লঞ্চ করেছে ইসরো। আর ইতিমধ্যেই কিন্তু পার হয়েছে এক দিন। এই মুহূর্তে কোথায় রয়েছে ভারতের সৌরযান? ট্যুইট করে এই প্রশ্নের উত্তর দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।