সব যন্ত্রাংশ সঠিক ভাবে কাজ করছে কি না, সেই পরীক্ষাও সম্পন্ন হয়েছে সফল ভাবে। বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইট। উৎক্ষেপণের পর এই উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে বেশ কয়েকবার। তারপর এটি সূর্যের দিকে পাড়ি দেবে।
জানা গিয়েছে, বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইট। উল্লেখ্য, সূর্যের তথ্য পেতে এই প্রথম কোনও কৃত্তিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। এই মিশন সফল হসে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক।
স্বপ্ন সফল হয়েছে। হাতে চাঁদ পেয়েছে ভারত। এবার ইসরোর লক্ষ্য সূর্যসফর! হ্যাঁ, আর ঠিক সাত দিন পর সাঁ সাঁ করে উড়ে যাবে ভারতীয় মহাকাশযান ‘আদিত্য এল-১’। দিনক্ষণ স্থির করা সম্পন্ন হয়েছে ইসরোর তরফে। আগামী ২ সেপ্টেম্বর লঞ্চ করা হতে পারে সূর্যগামী এই মহাকাশযানকে।