নজরবন্দি ব্যুরো: স্বপ্ন সফল হয়েছে। হাতে চাঁদ পেয়েছে ভারত। এবার ইসরোর লক্ষ্য সূর্যসফর! হ্যাঁ, আর ঠিক সাত দিন পর সাঁ সাঁ করে উড়ে যাবে ভারতীয় মহাকাশযান ‘আদিত্য এল-১’। দিনক্ষণ স্থির করা সম্পন্ন হয়েছে ইসরোর তরফে। আগামী ২ সেপ্টেম্বর লঞ্চ করা হতে পারে সূর্যগামী এই মহাকাশযানকে।
আরও পড়ুন: বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের নাম ‘শিবশক্তি’, ইসরোতে দাঁড়িয়ে নামকরণের ব্যাখ্যাও দিলেন মোদী
গত ২৩ অগস্ট চাঁদে সফলভাবে অবতরণ করেছে ‘চন্দ্রযান-৩’-এর ল্যান্ডার বিক্রম। রোভার প্রজ্ঞান ধীরে ধীরে তার কাজ শুরু করেছে চন্দ্রপৃষ্ঠে। চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। ২৩ অগস্ট দিনটিকে ‘ভারতীয় মহাকাশ দিবস’ হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চাঁদ-সাফল্যের পর এবার সূর্যের লক্ষ্যে ‘আদিত্য এল-১’ মহাকাশযান লঞ্চ করতে চলেছেন ইসরোর বিজ্ঞানীরা।
PSLV-C57/Aditya-L1 Mission:
সদ্য প্রকাশিত
ইউক্রেন যুদ্ধ থামাতে মোদী-জিনপিংয়ের সাহায্যের প্রস্তাব, স্বাগত পুতিনের! জানাল ক্রেমলিন
উদ্বাস্তুদের জমি দখল, সুমিতকে টাকা! অভিষেকের ২ দেহরক্ষীর বয়ানে CID চার্জশিটে বড় দাবিAditya-L1, the first space-based Indian observatory to study the Sun ☀️, is getting ready for the launch.
The satellite realised at the U R Rao Satellite Centre (URSC), Bengaluru has arrived at SDSC-SHAR, Sriharikota.
More pics… pic.twitter.com/JSJiOBSHp1
— ISRO (@isro) August 14, 2023
কিন্তু ঠিক কী কাজ করবে ‘আদিত্য এল-১’? সৌর জগতের অধিপতির খোঁজখবর নিতেই আদিত্য এল-১ মিশন পাঠাবে ইসরো। এই মিশনে আদিত্য এল-১-কে একটি উচ্চ উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। সেখান থেকেই সূর্যের ওপর নজর রাখবে সে। সূর্যের নিত্যদিনের কাজকর্মের ওপর লক্ষ্য রাখবে আদিত্য এল-১।

ইসরোর আমদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নীলেশ এম দেশাই জানিয়েছেন সূর্য মিশনের সব কাজ ও প্রস্তুতি প্রায় শেষ। এবার বাকি শুধু উড়ানের। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই ইসরোর PSLV রকেটের মাধ্যমে এই আদিত্য এল-১ মিশনের উৎক্ষেপণ হবে।

চাঁদমারির পর এবার ইসরোর লক্ষ্য সূর্যসফর! আর সাতদিন পরেই লঞ্চ হবে ‘আদিত্য এল-১’
ইসরো জানিয়েছে, পৃথিবী থেকে উৎক্ষেপণের পর গন্তব্যে পৌঁছতে প্রায় ১২৭ দিন সময় লাগবে আদিত্যের। মোট ১৫ লক্ষ কিলোমিটার অতিক্রম করবে সে। এবার আদিত্যও যেন সাফল্য পায় সেই প্রার্থনাই করছেন দেশবাসীরা।




