Aditya L1: লঞ্চপ্যাডে পৌঁছে গেল আদিত্য L1, সামনে এলো ছবি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চন্দ্রযান ৩-এর সাফল্যে যখন গোটা দেশ ভাসছে, তখনই পরবর্তী অভিযানের জন্য তৈরি হতে শুরু করে ইসরো। আদিত্য এল১ অভিযান আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করা হবে জানা গিয়েছে। সূর্য সম্পর্ক নানা তথ্য হাতে পেতেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন: তাপমাত্রার পারদ চড়বে, আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে

হাতে গোনা আর কয়েক দিন পরই এই অভিযান শুরু হতে চলেছে। এই আবহে ফের ব্যস্ত হয়ে পড়বেন ইসরোর বিজ্ঞানীরা। আগামী শনিবারই পাড়ি দেবে সে। তার আগে ইসরো প্রথমবারের জন্য প্রকাশ্যে আনল আদিত্যর ছবি।

8 26

শনিবার, ২ সেপ্টেম্বর সকাল ১১টা ৫০ মিনিটে শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে পিএসএলভি রকেটের মাধ্যমেই মহাশূন্যে পাড়ি দেবে আদিত্য এল১। অন্তত ১২৭ দিন ধরে সূর্যের কক্ষপথের দিকে এগোবে এই যান।

লঞ্চপ্যাডে পৌঁছে গেল আদিত্য L1, সামনে এলো ছবি

7 29

মাধ্যাকর্ষণ, সূর্যের আলোর জীবনীশক্তি-সহ নানা বিষয়েই পরীক্ষা চালাবে সে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইট। উল্লেখ্য, সূর্যের তথ্য পেতে এই প্রথম কোনও কৃত্তিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। এই মিশন সফল হসে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক।

লঞ্চপ্যাডে পৌঁছে গেল আদিত্য L1, সামনে এলো ছবি
Aditya L1 reached the launchpad

9 26

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত