নজরবন্দি ব্যুরো: ২ সেপ্টেম্বরই আদিত্য এল১ মিশন লঞ্চ করা হবে। আদিত্য এল১ স্যাটেলাইটটি ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এসে গিয়েছে। চন্দ্রযানের সাফল্য নিশ্চিত হতেই এই প্রকল্পের দিকে নজর ঘোরান ইসরোর বিজ্ঞানীরা।
আরও পড়ুন: চাঁদমামার উঠোনে খেলাধুলোয় ব্যস্ত প্রজ্ঞান, প্রতি পদক্ষেপে তীক্ষ্ণ দৃষ্টি ‘মা’ বিক্রমের।
জানা গিয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা পিএসএলভি রকেটের সাহায্যেই আদিত্যকে মহাকাশে পাঠাবে ইসরো। আর আজ থেকে লঞ্চের কাউন্টডাউন শুরু হবে বলে জানালেন ইসরো প্রধান এস সোমনাথ। পিএসএলভি-সি৫৭ রকেটে চেপে মহাকাশে সূর্যের কাছাকাছি পৌঁছবে ভারতের প্রথম সৌরযান।

সূর্য সম্পর্কে নানা তথ্য হাতে পেতেই আদিত্য এল১- সৌর অভিযানের পরিকল্পনা করা হয়েছে। এই আবহে চরম ব্যস্ত ইসরোর বিজ্ঞানীরা। ভারতীয় মহাকাশ গবেষণার সংস্থার তরফে জানানো হয়েছে, মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত আদিত্য-এল১ স্যাটেলাইট ও তার বাহন পিএসএলভি রকেট।
আজ থেকে শুরু কাউন্টডাউন, সুয্যি মামার দেশে পাড়ি দিতে প্রস্তুত আদিত্য-এল১

এস সোমনাথ জানিয়েছেন, সফল ভাবে শেষ হয়েছে উৎক্ষেপণের মহড়া। সব যন্ত্রাংশ সঠিক ভাবে কাজ করছে কি না, সেই পরীক্ষাও সম্পন্ন হয়েছে সফল ভাবে। বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইট। উৎক্ষেপণের পর এই উপগ্রহটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে বেশ কয়েকবার। তারপর এটি সূর্যের দিকে পাড়ি দেবে।




