Chandrayaan 3: চাঁদমামার উঠোনে খেলাধুলোয় ব্যস্ত প্রজ্ঞান, প্রতি পদক্ষেপে তীক্ষ্ণ দৃষ্টি ‘মা’ বিক্রমের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চাঁদের দক্ষিণ মেরু-জয়ের পরে ইতিমধ্যেই চাঁদের মাটিতে চাকা গড়িয়েছে প্রজ্ঞানের। রোভারের একাধিক ছবি, চাঁদের মাটির ছবি দেখেছে পৃথিবীবাসী। চাঁদের মাটিতে দাঁড়িয়ে থাকা বিক্রম ল্যান্ডারের ছবিও দেখেছে দুনিয়া। আর সেই ছবি তুলেছে প্রজ্ঞান রোভার। Smile, please! ক্যাপশনে সেই ছবি X হ্যান্ডেলে শেয়ার করে ইসরো (ISRO) জানিয়েছে, এই ‘image of the mission’ তুলেছে রোভার প্রজ্ঞানে থাকা নেভিগেশন ক্যামেরা ন্যাভক্যাম (NavCam)। আর এবার বিক্রম তুলে ফেলল প্রজ্ঞানের ভিডিও।

আরও পড়ুনঃ Chandrayaan 3: চাঁদের দক্ষিণ মেরুতে সালফার অক্সিজেন সহ একাধিক খনিজের সন্ধান পেল প্রজ্ঞান

ইসরোর প্রকাশ করা ভিডিও দেখে মনে হচ্ছে, চাঁদ মামার বাড়িতে ফুরফুরে মেজাজে রয়েছে রোভার প্রজ্ঞান। দিব্য়ি খেলাধুলো করে বেরাচ্ছে সে। ছয় চাকা বিশিষ্ট এই ২৬ কেজি ওজনের রোভারের ভিডিয়ো তুলেছে বিক্রম ল্যান্ডার। মায়ের মতই দক্ষিণ মেরুর অচেনা-অদেখা জমিতে তাকে আগলে রেখেছে চন্দ্রযান ৩-এর এই ল্যান্ডার। সেই ছবিই নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলিতে পোস্ট করেছে ইসরো (ISRO)।

ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদে একটি নিরাপদ রাস্তার খোঁজ চালাচ্ছিল রোভার প্রজ্ঞান। অসমান, এবড়ো-খেবড়ো জমিতে পদে পদে রয়েছে বিপদ। বিশাল বিশাল গর্তে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ছোট্ট রোভারের। আর সেই বিপদগুলি থেকে তাকে রক্ষা করছে বিক্রম ল্যান্ডার। এক কথায় চাঁদের অচেনা দুনিয়ায় প্রজ্ঞানের মায়ের ভূমিকা পালন করছে বিক্রম ল্যান্ডারটি। চাঁদের মাটিতে আটদিন কাটিয়ে দিয়েছে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান।

ইসরো জানিয়েছে, ইতিমধ্যেই শিবশক্তি পয়েন্ট থেকে ১৫ ফুট দূরত্ব এগিয়ে গিয়েছে প্রজ্ঞান। আর এই গোটা পথ তার প্রতিটা পদক্ষেপের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ল্যান্ডার বিক্রম। এদিকে পৃথিবীকে ইতিমধ্যেই বহু তথ্য শেয়ার করছে বিক্রম ও প্রজ্ঞান। দক্ষিণ মেরুর কাছে, চন্দ্রপৃষ্ঠে রোভারের ভিতরে রাখা Laser-Induced Breakdown Spectroscope বা LIBS কোনও রকম ধোঁয়াশা ছাড়াই সালফারের অস্তিত্বের প্রমাণ পেয়েছে। তাৎপর্যপূর্ণভাবে, এর সঙ্গে আরও কিছুর অস্তিত্ব টের পাওয়া গিয়েছে বলে জানিয়েছিল ইসরো (ISRO)।

চাঁদমামার উঠোনে খেলাধুলোয় ব্যস্ত প্রজ্ঞান, প্রতি পদক্ষেপে তীক্ষ্ণ দৃষ্টি ‘মা’ বিক্রমের।

চাঁদমামার উঠোনে খেলাধুলোয় ব্যস্ত ছোট্ট প্রজ্ঞান, প্রতিটা পদক্ষেপে তীক্ষ্ণ দৃষ্টি 'মা' বিক্রমের।
চাঁদমামার উঠোনে খেলাধুলোয় ব্যস্ত প্রজ্ঞান, প্রতি পদক্ষেপে তীক্ষ্ণ দৃষ্টি ‘মা’ বিক্রমের।

কী কী রয়েছে সেই তালিকায়? Al, Ca, Fe, Cr, Ti, Mn, Si, and O-এগুলির অস্তিত্ব টের পাওয়া গিয়েছে, দাবি ইসরোর।  পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবল অনুযায়ী, এই আটটির নাম যথাক্রমে, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ফেরাস (আয়রন), ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেন। ইসরোর বিবৃতি অনুযায়ী, প্রাথমিক বিশ্লেষণে এই আটটিরই অস্তিত্ব টের পাওয়া গিয়েছিল। আরও গভীর বিশ্লেষণ করে ম্যাঙ্গানিজ, আয়রন এবং অক্সিজেনের অস্তিত্ব মিলেছে। আপাতত, হাইড্রোজেনের খোঁজে রয়েছে রোভার ‘প্রজ্ঞান’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন