নজরবন্দি ব্যুরো: এক সপ্তাহ হয়ে গিয়েছে চাঁদের দেশেই রয়েছে রোভার প্রজ্ঞান। চক্ষিণ মেরুতে বিভিন্ন রকম অনুসন্ধান চালাচ্ছে সে। আর প্রথম পরীক্ষাই সফল। চাঁদের মাটিতে সালফার অক্সিজেন সহ একাধিক খনিজের সন্ধান পেল প্রজ্ঞান। এই বিষয়ে ট্যুইট করেছে ইসরো।
আরও পড়ুন: লঞ্চপ্যাডে পৌঁছে গেল আদিত্য L1, সামনে এলো ছবি
ইসরো জানিয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফার, অ্যালুমনিয়াম, ক্যালশিয়াম, লোহা, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকন এবং অক্সিজেনের অস্তিত্ব মিলেছে। রোভার প্রজ্ঞানের ভিতরে রাখা লেসার-ইন্ডাকটেড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপের মাধ্যমেই এই সব খনিজের সন্ধান পাওয়া গিয়েছে।

নাসা এর আগেই দাবি করেছিল, তাঁরা চাঁদের মাটিতে হাইড্রোজেনের সন্ধান পেয়েছে। যদিও তা নিয়ে বিজ্ঞান মহলে অনেক বিতর্ক রয়েছে। কারণ, হাইড্রোজেনের সন্ধান পাওয়া মানে মানুষের বসবাস সম্ভব। কিন্তু নাসা কোন অবস্থায় হাইড্রোজেনকে পেয়েছে এবং তা আদৌ সত্যি কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেক বিজ্ঞানী।
Chandrayaan-3 Mission:
In-situ scientific experiments continue …..
সদ্য প্রকাশিত
অম্বুবাচীতে চুল, নখ কাটলে কী হয়? প্রচলিত বিশ্বাস কতটা সত্য, জানুন বিস্তারিত
অম্বুবাচীর ৩ দিন কী কী করা নিষেধ? শাস্ত্র ও লোকবিশ্বাস কী বলছেLaser-Induced Breakdown Spectroscope (LIBS) instrument onboard the Rover unambiguously confirms the presence of Sulphur (S) in the lunar surface near the south pole, through first-ever in-situ measurements.… pic.twitter.com/vDQmByWcSL
— ISRO (@isro) August 29, 2023
চাঁদের দক্ষিণ মেরুতে সালফার অক্সিজেন সহ একাধিক খনিজের সন্ধান পেল প্রজ্ঞান
সেই কারণে প্রজ্ঞানেরও মূল খোঁজ হাইড্রোজেনের। তবে, অক্সিজেনের সন্ধান পেলেও হাইড্রোজনের সন্ধান এখনও পাওয়া যায়নি। ইসরো জানিয়েছে, প্রজ্ঞান সেই খোঁজই করছে। তাই নিজেদের এক্স হ্যান্ডেলে ইসরো জানিয়েছে, “সেরা অভিজ্ঞতা, এখনও বাকি রয়েছে…”




