Aditya L-1: খুব শীঘ্রই পৃথিবীর মায়া কাটিয়ে ফেলবে সে, সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিগত ২রা সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ‘আদিত্য এল-১’ মহাকাশযানটিকে উৎক্ষেপণ করেছিল ইসরো। আজ এখন, চারবার সফলভাবে কক্ষপথ বদলে সূর্যের আরও কাছাকাছি পৌঁছে গেল সে। ফলে, গতি বেড়েছে আগের চেয়ে অনেকটাই। বৃহস্পতিবার রাতে চতুর্থবার কক্ষপথ বদল করতে সমর্থ হয় আদিত্য। আর এই খবর জানাতে সময় নেয়নি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

আরও পড়ুনঃ কৌশিকী অমাবস্যায় উত্তাল সমুদ্র, মন্দারমণিতে মদ্যপান করে জলে নেমে তলিয়ে গেল ৫ যুবক, মৃত ১

চন্দ্রযানের পর সৌরযান। বিজ্ঞান ক্ষেত্রে একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করছে ভারত। চন্দ্রযান সফল হতেই সূর্যের উদ্দেশ্যে মহাকাশযান লঞ্চ করে ইসরো। এর আগে ৩, ৫ এবং ১০ সেপ্টেম্বর প্রথম তিনটি কক্ষপথ সফলভাবে বদলেছিল আদিত্য। আর ১৪ তারিখ চতুর্থ কক্ষপথটিও বদলাল। আর একটি কক্ষপথ বদলালেই পৃথিবীর মাধ্যাকর্ষণের বাইরে চলে যাবে আদিত্য।

খুব শীঘ্রই পৃথিবীর মায়া কাটিয়ে ফেলবে সে, সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য!ইসরো নিজেদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে জানিয়েছে, “আদিত্য সফলভাবে চতুর্থ কক্ষপথ বদল করেছে। মরিশাস, বেঙ্গালুরু, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এবং পোর্ট ব্লেয়ার থেকে সৌরযানের ওপর নিয়মিতভাবে নজর রাখা হচ্ছে।“ মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে, এই মুহূর্তে আদিত্য ২৫৬কিমি*১,২১,৯৭৩ কিমি কক্ষপথে অবস্থান করছে।

খুব শীঘ্রই পৃথিবীর মায়া কাটিয়ে ফেলবে সে, সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য!

খুব শীঘ্রই পৃথিবীর মায়া কাটিয়ে ফেলবে সে, সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য!

আগামী ১৯শে সেপ্টেম্বর শেষবার কক্ষপথ বদল করবে আদিত্য। এরপর পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের বাইরে চলে যাবে সে। ইসরো যেহেতু পৃথিবীর মাধ্যাকর্ষণ টানকে কাজে লাগিয়ে সৌরযানকে পাঠাচ্ছে তাই ভারতের খরচ অনেক কমেছে। পৃথিবীর মায়া কাটাবার পরেও নির্দিষ্ট ল্যাগরেঞ্জ পয়েন্ট অর্থাৎ এল-১ পয়েন্টে পৌঁছতে আরও ১১০ দিন লাগবে ভারতীয় সৌরযানের। এল-১ পয়েন্টে পৌঁছে শুরু হবে আদিত্যর আসল কাজ।

খুব শীঘ্রই পৃথিবীর মায়া কাটিয়ে ফেলবে সে, সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য!
খুব শীঘ্রই পৃথিবীর মায়া কাটিয়ে ফেলবে সে, সফলভাবে চতুর্থ কক্ষপথ বদলে সূর্যের আরও কাছে আদিত্য!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর