কৌশিকী অমাবস্যায় উত্তাল সমুদ্র, মন্দারমণিতে মদ্যপান করে জলে নেমে তলিয়ে গেল ৫ যুবক, মৃত ১

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৌশিকী অমাবস্যার জেরে বিগত বেশ কিছুদিন ধরেই উত্তাল দীঘার সমুদ্র। শুক্রবার স্নানে নেমে তলিয়ে গেল কলকাতার ৫ যুবক। যাদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা গেলেও ২ জন এখনও নিখোঁজ। তিন জনের মধ্যে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি দু’জনের তল্লাশি চলছে। অভিযোগ, এই ৫ যুবকই নাকি মদ্যপান করে জলে স্নান করতে নামেন।

আরও পড়ুনঃ স্কুলে ভর্তি থেকে চাকরির নিয়োগ, সব ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটই যথেষ্ট, জানিয়ে দিল কেন্দ্র সরকার

বৃহস্পতিবার ছিল কৌশিকী অমাবস্যা। তার আগে থেকে জলের টান বেড়েছে মন্দারমণির সমুদ্রে। এদিকে শুক্রবারই কলকাতা থেকে মন্দারমণি আসনে পাঁচ বন্ধু। আজ দুপুরেও সমুদ্র বেশ উত্তাল ছিল বলেই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেই সময়ই মদ্যপ অবস্থায় সমুদ্রে স্নানে নামেন এই ৫ যুবক। এরপরই জলের টানে তাঁরা তলিয়ে যান অতলে।

কৌশিকী অমাবস্যায় উত্তাল সমুদ্র, মন্দারমণিতে মদ্যপান করে জলে নেমে তলিয়ে গেল ৫ যুবক, মৃত ১

কৌশিকী অমাবস্যায় উত্তাল সমুদ্র, মন্দারমণিতে মদ্যপান করে জলে নেমে তলিয়ে গেল ৫ যুবক, মৃত ১

কৌশিকী অমাবস্যায় উত্তাল সমুদ্র, মন্দারমণিতে মদ্যপান করে জলে নেমে তলিয়ে গেল ৫ যুবক, মৃত ১

তলিয়ে যাবার প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার করা হয় ৩ জনকে। উদ্ধারের পর তাঁদের রামনগরের বড়রাংকুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতের নাম নবীন আখতার (৪০)। এই পাঁচ বন্ধুর বাড়ি কলকাতার ধর্মতলায়। বাকি দু’জনের খোঁজ চালাচ্ছে প্রশাসন।

কৌশিকী অমাবস্যায় উত্তাল সমুদ্র, মন্দারমণিতে মদ্যপান করে জলে নেমে তলিয়ে গেল ৫ যুবক, মৃত ১

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন