নতুন বছরে নজির গড়ল ইসরো । ২০২৩ সালের ২৩ শে আগস্ট থেকে ২০২৪ সালের ৬ ই জানুয়ারী – ১৩৭ দিনের মাথায় চাঁদ এবং সূর্য দুটিই জয় করে ফেলল ভারত। গত বছর চন্দ্রযান ৩ , আজ শনিবার ৬ই জানুয়ারী ‘ল্যাগরেঞ্জ পয়েন্ট’ লাগোয়া হ্যালো কক্ষপথে প্রবেশ করেছে সৌরযান। ইসরোর এই সাফল্য ভারতের তথা বিশ্বের মহাকাশ ইতিহাসে এক মাইলফলক। এই সৌরযানটি এখন সৌরঝড় থেকে উপগ্রহগুলিকে রক্ষা করবে ।

আরও পড়ুন : তৃণমূলে ফিরেছে, এবার হয়ত আমার কাছে ফিরবে – শোভনকে নিয়ে আশাবাদী রত্না
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ” আরও একটি মাইলফলক তৈরী করল ভারত । নিজের গন্তব্যে পৌঁছে গেল ভারতের প্রথম সৌর পর্যবেক্ষণকারী আদিত্য-এল ১। অন্যতম জটিল ও কঠিন মিশনে সাফল্য মিলেছে , সেটা আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের প্রমাণ। বিজ্ঞানের আরও নতুন নতুন আবিস্কার চালিয়ে যাব আমরা।”
India creates yet another landmark. India’s first solar observatory Aditya-L1 reaches it’s destination. It is a testament to the relentless dedication of our scientists in realising among the most complex and intricate space missions. I join the nation in applauding this…
— Narendra Modi (@narendramodi) January 6, 2024
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, “মুনওয়াক থেকে সানবাথ ! ভারতের জন্য কি গৌরবময় বছর একটা। প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় আরেকটি সাফল্য ইসরোর। সূর্য ও পৃথিবীর যোগসুত্রের রহস্য খুঁজে বের করতে নিজের চূড়ান্ত কক্ষপথে পৌঁছাল আদিত্য এল১ ।”
𝐈𝐧𝐝𝐢𝐚, 𝐈 𝐝𝐢𝐝 𝐢𝐭. 𝐈 𝐡𝐚𝐯𝐞 𝐫𝐞𝐚𝐜𝐡𝐞𝐝 𝐭𝐨 𝐦𝐲 𝐝𝐞𝐬𝐭𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧!
Aditya-L1 has successfully entered the Halo orbit around the L1 point.#ISRO #AdityaL1Mission #AdityaL1 pic.twitter.com/6gwgz7XZQx
— ISRO InSight (@ISROSight) January 6, 2024
হ্যালো কক্ষপথে ‘সানবাথ’ নিচ্ছে ইসরোর আদিত্য এল ১, ‘সুর্য স্পর্শ’ ভারতের

এখন পৃথিবী থেকে সৌরযানটির দূরত্ব ১৫ লাখ কিমি। এই মিশনটিতে খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। এই সৌরযানটির লক্ষ্য হল সুর্যকে অধ্যয়ন করা। এটি সাতটি পেলোড দিয়ে তৈরি, যা সুর্যের বাইরের স্তর করোনা নিয়ে গবেষণা করবে। সুর্য নিয়ে গবেষণা করা বেশ কঠিন, কারণ সুর্যের তাপমাত্রা প্রায় ৯.৯৪১ ডিগ্রি ফারেনহাইট। এই বিষয়টি মাথায় রেখে সৌরযানটিকে পৃথিবী ও সুর্যের মধ্যে মোট দুরত্বের প্রায় ১ শতাংশ দূরে একটি কক্ষপথে স্থাপন করা হয়েছে।



